Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন দ্রাবিড়, বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি শুভমানকে

১৫ মার্চ, রবিবার দিল্লিতে বসছে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর। এবার সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেতে চলেছেন রাহুল দ্রাবিড়।

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিলের ঝুতি যাচ্ছে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।

টি২০ বিশ্বকাপ দখলে রাখা ভারতীয় দলে ছিলেন না শুভমান গিল। যদিও টেস্ট ও ওডিআইয়ে বছরভর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন গিল। তার স্বীকৃতিস্বরূপ তিনি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

টেস্টে গিল ৯৮৩ রান সংগ্রহ করেন, যার মধ্যে ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া অ্যাওয়ে সিরিজে ৭০-এর বেশি গড়ে করেন ৭৫৪ রান। ওয়ানডেতে তাঁর মোট রান ৪৯০, যা ভারতের শিরোপা জয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে করা গুরুত্বপূর্ণ ১৮৮ রানও অন্তর্ভুক্ত করে।

সব ফরম্যাট মিলিয়ে গিল ১,৭৬৪ রান করেছেন, গড় ছিল ৪৯। এর মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি। আন্তর্জাতিক টি২০-তে তাঁর ফর্ম খুব একটা নজরকাড়া না হলেও, আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ৫০ গড়ে ৬৫০ রান করে তিনি দারুণ ফর্মে ছিলেন।

ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়কে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তিনি ২০২৪ সালের টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন। ঘরোয়া ক্রিকেটে সেরা সংস্থা হিসেবে সম্মানিত হতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+