Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Geoffrey Boycott: জিওফ্রে বয়কট দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত, তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Geoffrey Boycott: জিওফ্রে বয়কট ফের ক্য়ানসার আক্রান্ত। চলছে চিকিৎসা। গলায় ক্যানসারের কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন। এবার তিন ঘণ্টা ধরে চলল অস্ত্রোপচার।

বয়কটের বয়স এখন ৮৩ বছর। সম্প্রতি লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতেও হাজির ছিলেন। সেদিন অনেকক্ষণ কথা বলেছিলেন প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।

Geoffrey Boycott

এর আগেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বয়কট। ২০০২ সালে টানা কেমোথেরাপির পর সুস্থও হয়ে উঠেছিলেন। গত ২ জুলাই সোশ্যাল মিডিয়ায় বয়কট লেখেন, গত কয়েক সপ্তাহে আমার এমআরআই, সিটি ও পেট স্ক্যান হয়েছে। দুবার বায়োপসি হয়েছে।

এই পরীক্ষাগুলির মধ্যে দিয়েই স্পষ্ট হয় ফের ক্যানসারের কবলে পড়েছেন ৮৩ বছরের বয়কট। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার আরও জানিয়েছিলেন, তাঁর গলায় ক্যানসার ধরা পড়েছে। এ জন্য অস্ত্রোপচার জরুরি। বয়কটের পরিবারের তরফে জানানো হয়েছে, সফলভাবেই সেই অপারেশন হওয়ার কথা।

বয়কটের কন্যা এম্মা জানিয়েছেন, জিওফ্রে বয়কটের অপারেশন গতকাল বিকেলে হয়েছে। গলার টিউমার বের করতে সেই অপারেশন চলেছে তিন ঘণ্টা ধরে। সার্জেন জানিয়েছেন, বয়কট এখন ভালো আছেন। বয়কটের শারীরিক অবস্থার কথা নিয়মিত জানানোর আশ্বাসও দেন তাঁর কন্যা।

১৯৬২ থেকে ১৯৮৬ অবধি ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের হয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫১টি শতরান করেছেন। ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্টে তাঁর ৮১১৪ রান রয়েছে, পেয়েছেন ২২টি টেস্ট শতরান। ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবেও খ্যাতি লাভ করেন বয়কট। ২০২০ সাল অবধি ১৪ বছর ধরে তিনি বিবিসির টেস্ট ম্যাচ স্পেশ্যালের সঙ্গেও যুক্ত ছিলেন।

৬২ বছর বয়সে যখন ক্যানসারে আক্রান্ত হয়েছিল তখন বয়কটের কেমোথেরাপির ৩৫টি সেশন চলেছিল। তবে ক্যানসার ফিরে আসার আশঙ্কা যে থাকে সে সম্পর্কে তিনিও অবগত হয়েছিলেন। আগেরবারের মতো এবারও ক্যানসারকে জয় করতে পারবেন বলে আশাবাদী বয়কট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+