বিরাটের জায়গায় এই ব্যাটসম্যানকে চারে দেখতে চান গম্ভীর, পাঁচ বোলার নিয়ে বক্সিং ডে টেস্টে নামার পরামর্শ
বিরাটের জায়গায় এই ব্যাটসম্যানকে চার দেখতে চান গম্ভীর, পাঁচ বোলার নিয়ে বক্সিং ডে টেস্টে নামার পরামর্শ
দরজায় কড়া নাড়ছে বক্সিং ডে টেস্ট। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ২৬ ডিসেম্বর থেকে মেলবার্নে বক্সিং ডে টেস্টে মাঠে নামছে ভারত। পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট দেশে ফিরছেন, হাত ভাঙায় সিরিজে নেই শামি, এই অবস্থায় অস্ট্রেলিয়াকে পাল্টা প্রত্যাঘাত দিতে দলের বোলিং কম্বিনেশেন কী হওয়া উচিত থেকে সবচেয়ে উপযোগী ব্যাটিং অর্ডার কী হবে, সেই নিয়ে পরমর্শ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের।

পাঁচ বোলারে খেলুক রাহানে
গম্ভীরের মতে, দ্বিতীয় টেস্টে অজিদের চাপে ফেলতে রক্ষণ নয়, পাল্টা আক্রমণে যাওয়া উচিত। আর এক্ষেত্রে পাঁচ বোলার খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তনী।

গম্ভীরের মতে পাঁচ বোলার কারা
স্পিনার হিসেবে অশ্বিনের সঙ্গে জাদেজাকে মেলেবোর্ন টেস্টে দেখতে চাইছেন গম্ভীর। এই দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার নিয়ে বোলিং সাজানো নিয়ে তাঁর মত। গম্ভীর বলেছেন, ব্যাটে ৪০০ রান তুলেলেই হবে না প্রতিপক্ষের উপরও পাল্টা চাপ তৈরি করে উইকেট পেতে হবে। আর এখানেই অভিজ্ঞ ইশান্তকে প্রয়োজন ছিল। ইশান্ত নেই, তাই বুমরাহ, উমেশ থাকবে। তবে শামির পরিবর্তে তৃতীয় পেসার হিসেবে দলে কে ঢুকতে পারেন, এই নিয়ে গম্ভীর অবশ্য কিছু বলেননি।

ব্যাটিং অর্ডার
ব্যাটিং অর্ডারেও চমক দেখতে চান গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মত, পৃথ্বীর অফ ফর্মে শুভমান গিল ও মায়াঙ্ক ওপেন করুক। তিনে চেতেশ্বর পূজারা খেলুক। এরপর বিরাটের জায়গায় রাহানেকে চারে দেখতে চাইছেন গম্ভীর।

কোহলির জায়গায় রাহানেকে চারে চান গম্ভীর
বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরায় লোকেশ রাহুল দলে ঢুকতে পারেন, অন্যদিকে ঋদ্ধির জায়গা খেলতে পারেন পন্থ। সেক্ষেত্রে বিহারীকে বসানো হলে এই দুই ব্যাটসম্যান পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে পারবেন। তাই টপ অর্ডারে অধিনায়ক রাহানের এখন সিরিজের পুরো সময়টাই চারে ব্যাট করা উচিত বলে মনে করছেন গম্ভীর।

কী হবে মিডল অর্ডার
রাহানে চারে, রাহুল পাঁচে, পন্থ ছয়ে, জাদেজা সাতে, অশ্বিন আটে। এমন ব্যাটিং অর্ডার সাজালে ভারতীয় ব্যাটিং অনেক বেশি শক্তি নিয়ে মেলবোর্নে প্রত্যাবর্তন করতে পারে বলে গম্ভীর মনে করছেন।












Click it and Unblock the Notifications