অজি সফরে স্বপ্নের অভিষেক, এখনই শুভমানের উপর চাপ তৈরি উচিত নয়, সাফ জানালেন গম্ভীর
অজি সফরে স্বপ্নের অভিষেক, এখনই শুভমানের উপর চাপ তৈরি উচিত হয়, সাফ জানালেন গম্ভীর
টেস্ট অভিষেকে হানিমুন স্টার্ট হয়েছে! অর্থাৎ টেস্ট ক্রিকেটের শুরুতেই স্বপ্নের শুরুয়াত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক সিরিজে ৩ ম্যাচে ২৫৯ রান। ব্রিসবেনে সর্বোচ্চ ম্যাচ জেতানো সংগ্রহ ৯১ রান, সিরিজে আরও একটি পঞ্চাশ রয়েছে। ডনের দেশে টেস্ট অভিষেক দুর্দান্ত পারফরম্যান্স শুভমান গিলকেই এখন ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ ক্রিকেটার বলা হচ্ছে। প্রাক্তনী থেকে মিডিয়ায় বারবার আলোচিত মুখ শুভমান। আর এত প্রশংসায় মাঝেই শুভমানকে ফোকাসে অটল থেকে মাটিতে পা রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ গৌতম গম্ভীরের।

রোহিতের পাশে শুভমানকে ওপেনার হিসেবে আগামীদিনে দেখছেন গম্ভীর
গম্ভীর জানিয়েছেন, 'কোনও সন্দেহ নেই আগামী দিনের জন্য, রোহিতের সঙ্গে শুভমান ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছে। কিন্তু অজিভূমে এমন একটা স্বপ্নের অভিষেকের পর মাথা ঠিক রাখতে হবে।'

এখনই শুভমানের উপর চাপ তৈরি হোক, চান না গম্ভীর
গম্ভীরের মতে, 'এমন একটা স্বপ্নের টেস্ট কেরিয়ার শুরুর পর স্বাভাবিকভাবেই শুভমানের থেকে প্রত্যাশার পারদ তুঙ্গে। আর এখানেই শুভমানকে মাথা ঠান্ডা রেখে ফোকাস ধরে রাখতে হবে। ওর মতো প্রতিভাবান ক্রিকেটারের উপর এখনই প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেওয়াও ভুল হবে।'

আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলানোর শিখে নিক শুভমান
গম্ভীর চান, 'ধাপে ধাপে শুভমান আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানো শিখে নিন। স্বপ্নের অভিষেকের পর মাটিতে পা থাকলে তবেই শুভমানের মতো প্রতিভা অনেকদূরে যাবে, নইলে অনেক প্রতিভা বহুবার হারিয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন লড়াই, এখানে ক্রিকেটারদের প্রতিদিন অতীত ভুলে বর্তমানে রান করার চ্যালেঞ্জ নিতে হয়।'

দরজা কড়া নাড়ছে ইংল্যান্ড সিরিজ
প্রসঙ্গত ৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। করোনা পরবর্তী সময়ে এই সিরিজ দিয়েই ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। অজিভূমে দুর্দান্ত ক্রিকেট খেলার পর এবার ভারতের মাটিতে শুভমান কেমন খেলেন, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications