২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃসম্প্রচারের ধারাভাষ্যে সেই জয়ের দুই নায়ক

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃসম্প্রচারের ধারাভাষ্যে সেই জয়ের দুই নায়ক

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে রয়েছে ক্রিকেট। আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই। স্থগিত করে দেওয়া হয়েছে সব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও। এই অবস্থায় ক্রিকেট প্রেমীদের বিনোদনে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ম্যাচগুলি পুনঃসম্প্রচার করছে স্টার। আজ দুপুরে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ফাইনালের সম্প্রচার। জানেন কী এই ম্যাচে মাইক হাতে স্মৃতিচারণ করতে শোনা যাবে কাঁদের?

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। মহারাষ্ট্র, কেরালা, দিল্লি ও বেঙ্গালুরুতে মারণ ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট
টুর্নামেন্ট।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

এই অবস্থায় ক্রিকেট প্রেমীদের বিনোদনে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ম্যাচগুলি পুনঃসম্প্রচার করছে স্টার। আজ দুপুরে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ফাইনালের সম্প্রচার। যে ম্যাচে পাকিস্তানকে মাত্র ৫ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ম্যাচে ৫৪ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। গুরুত্বপূর্ণ সময়ে পাক অধিনায়ক শোয়েব মালিক, বিপজ্জনক শাহিদ আফ্রিদি ও ইয়াসির আরাফাতের উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন ইরফান পাঠান। ম্যাচের শেষ ওভারে মিসবা-উল-হকের উইকেট নিয়ে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন প্রাক্তন পেসার যোগিন্দর শর্মা।

ধারাভাষ্যে দুই রথি

ধারাভাষ্যে দুই রথি

আজ দুপুর তিনটে থেকে ভারত বনাম পাকিস্তানের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পুনঃসম্প্রচার হবে। ওই সম্প্রচারে ধারাভাষ্য দিতে শোনা যাবে ওই ম্যাচের দুই নায়ক গৌতম গম্ভীর ও ইরফান পাঠানকে। তাঁরা ওই ম্যাচের ভালো মুহূর্তগুলিকে ক্রিকেট প্রেমীদের সঙ্গে শেয়ার করবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+