Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Friendship Day 2023: সাহিত্য সহবাসের স্মৃতিতে ফিরলেন সচিন, খেলার মাঠে বন্ধুত্বের জয়গান

বন্ধুত্ব দিবসের দিনে স্মৃতির সরণিতে সচিন তেন্ডুলকর। বান্দ্রার বিলাস বহুল আবাসন সচিনের বর্তমান ঠিকানা হলেও, শৈশবের অনেকটা সময় কেটেছে সাহিত্য সহবাসে। মুম্বইয়ের সেই আবাসন মাস্টার ব্লাস্টারের মনে একটা গভীর জায়গা জুড়ে রয়েছে। ফ্রেন্ডশিপ ডে-র দিনে অতীতের স্মৃতিই প্রকাশ্যে আনলেন সচিন।

মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। সচিন লিখেছেন, 'নানা ব্যস্ততা, সমস্যার মধ্যে একটু থেমে বন্ধুত্ব উদযাপন করি। আজ বন্ধুত্ব দিবসে আমার সাহিত্য সহবাসের প্রথম বন্ধুদের কথা মনে পড়ছে। সেই অমূল্য স্মৃতি আমার মুখে হাসি ফোটায়। আজও সেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে বলে নিজেকে ভাগ্যবান মনে হয়।'

সচিন

বন্ধুত্ব দিবসে একটু অন্যরকম ভাবে পোস্ট করেছেন যুবরাজ সিং। তাঁর জীবনে বন্ধু, পরিবারের সদস্য থেকে শুরু করে ভক্তদের অবদান কতটা সেটাই তুলে ধরেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার তাঁদের মহিলা দলের অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে অন্য দলের অধিনায়কদের ছবি তুলে ধরে মাঠ এবং মাঠের বাইরের বন্ধুত্বের কাহিনি তুলে ধরেছে।


বন্ধু চল বলটা দে, ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি ছবির কোলাজে বন্ধুত্ব দিবসে টিম গেমের ছবিই তুলে ধরা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় দলেরই বন্ধুত্বের ছবি তুলে ধরা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।


পিছিয়ে নেই আইএসএলের দলগুলিও। মাঠে ফুটবলাররা একে অপরের প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্ব কতটা গভীরে সেটাই তুলে ধরা হয়েছে আইএসএলের বার্তায়।


কলকাতা ময়দানে ইস্ট-মোহনের লড়াই তো শতাব্দী প্রাচীন। কিন্তু বন্ধুত্ব দিবসে মাঠের লড়াই ভুলে ফুটবলের জয়গান।

মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি বার্তায় খেলা হয়েছে খেলব আজ ঔই ঘাসে, তোর টিমে তোর পাশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+