প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে মাঠে নামলেন উন্মুক্ত চাঁদ
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে মাঠে নামলেন উন্মুক্ত চাঁদ
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগব্যাশ লিগে খেললেন উন্মুক্ত চাঁদ। মঙ্গলবার হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে মেলবোর্ন রেনেগাডেজের জার্সিতে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়কের।

অস্ট্রেলিয়ার নির্ধারিত ওভারের ক্রিকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলেছেন উন্মুক্ত চাঁদ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তার পর থেকেই গোটা বিশ্বে চুটিয়ে খেলছেন টি-২০ লিগ।
যদিও বিগ ব্যাশ লিগে প্রথম ম্যাচে নজর টানতে পারেননি উন্মুক্ত চাঁদ। ৮ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উন্মুক্তের দলও পরাজিত হয়েছে এই ম্যাচে। হবার্ট হ্যারিকেনস-এর বিরুদ্ধে ৬ রানে পরাজিত হয় রেনেগাডেজ। প্রথমে টসে জিতে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে হবার্ট। জবাবে ১৭৬/৬ রানে শেষ হয়ে যায় মেলবোর্নের ইনিংস।
ইন্ডিয়া এ দলের প্রাক্তন অধিনায়ক অতীতে আইপিএল খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের জার্সি পরে। চুটি ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ খেললেও কখনও সিনিয়র ভারতীয় দলেরহ জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি তিনি। এক দশকের বেশি সময়ে ঘরোয়া ক্রিকেটে ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন উন্মুক্ত চাঁদ। ২০১২ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছিলেন উন্মুক্ত। ফাইনালে ১১১ রানের ইনিংস খেলে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ফাইনালে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন এই ব্যাটসম্যান।
উল্লেখ্য, মহিলাদের বিগ ব্যাশ লিগের শেষ সংস্করণে আট জন ভারতীয় মহিলা ক্রিকেটার দল পেয়েছিলেন। ভারতীয় মহিলা টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগেজকে সই করিয়েছিল মেলবোর্নের ফ্রাঞ্চাইজি দল। টি-২০ ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা শেফালি বর্মাকে সই করায় সিডনি সিক্সার। শেফালি ছাড়াও সিডনির দলে সুযোগ পয়েছেন মহিলা ক্রিকেটের তারকা বোলার রাধা যাদব। সিডনি ঠান্ডার সই করায় অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং স্মৃতি মন্দনাকে। বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ সুযোগ পান হবার্টহারিকেনসে। একমাত্র ভারতীয় হিসেবে হবার্ট হ্যারিকেনস-এর দলে সুযোগ পান পুনম যাদব।












Click it and Unblock the Notifications