পাকিস্তান থেকে,জয় শ্রী রাম ধ্বনিতে রাম মন্দিরের ভূমিপুজোকে ঐতিহাসিক ঘটনা বললেন দানিশ কানেরিয়া
পাকিস্তান থেকে,জয় শ্রী রাম ধ্বনিতে রাম মন্দিরের ভূমিপুজোকে ঐতিহাসিক ঘটনা বললেন দানিশ কানেরিয়া
ভারতের অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ঐতিহাসিক ঘটনা এবং বিশ্বের সব প্রান্তের হিন্দুদের জন্য গর্বের বিষয়। বুধবার অযোধ্যায় রামজন্মভূমিতে ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে ওয়াঘার ওপার থেকে এমন বার্তাই দিলেন পাকিস্তানের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় ভূমিপুজো সম্পন্ন করে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করেন। হিন্দু হিসেবে এই রামমন্দির তৈরি নিয়ে তিনি গর্বিত বলে জানালেন কানেরিয়া।
কানেরিয়া বলেছেন, 'আজ বিশ্বের সব হিন্দুর জন্যই ঐতিহাসিক দিন। ভগবান রাম আমাদের প্রত্যেকের কাছে আদর্শ। ঈশ্বর রাম অসত্যের প্রতি সত্যের বিজয়ের প্রতীক। ভারতের মাটিতে এই ভূমি পুজোকে কেন্দ্র করে বিশ্বের সর্বত্র আজ খুশির আবহ। এই মুহূর্তটা আমার জন্য চরম আনন্দের ও শান্তির।'
পাকিস্তানি লেগস্পিনার কানেরিয়ার এই প্রতিক্রিয়ায় ভারতীয় নেটিজেনরা অনেকই তাঁর প্রশংসা করেছেন। পাকিস্তানে বসে দানিশ কানেরিয়া রাম মন্দির নির্মাণের পক্ষে সরব হওয়া নেটিজেনদের অবাক করেছে। শুধু সরবই নয় তাঁর কাছে দিনটা গর্বের বলেও প্রতিক্রিয়া দেন কানেরিয়া।
এর আগে, হিন্দু হওয়ায় পাকিস্তানে তিনি বারাবার বৈষম্যের শিকার হয়ে এসেছেন বলে অভিযোগ জানিয়েছেন। হিন্দু হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট দলেও তাঁর সঙ্গে বৈষম্য হত বলে তিনি দাবি করেছেন। যারপর পাকিস্তানে বসে ভারতের রামের মন্দির নির্মাণের প্রশংসা করায় ভারতীয় নেটিদুনিয়া কানেরিয়ার সাহসের জন্যে তাঁকে কুর্নিশ জানাল।
সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার যেখানে ওয়াঘার ওপার থেকে রামের মন্দির তৈরি নিয়ে সরব হয়েছেন, সেখানে ভারতীয় ক্রিকেটাররা কেন নীরব রইলেন সেই নিয়েও নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন জুড়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications