Saraswati Puja 2025: সরস্বতী পুজো উপলক্ষ্যে সানার আগমন, বাগ দেবীর আরাধনায় সামিল সৌরভও
বাঙালি বারো মাসে তেরো পার্বণের আজ অন্যতম উৎসব সরস্বতী পুজো। বাসন্তী পঞ্চমীতে বাণী বন্দনায় সামিল গোটা বাংলা। ব্যতিক্রম নয় বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারও। প্রতিবারই ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরীতে সরস্বতী পুজো মহা সমারহে অনুষ্ঠিত হয়। প্রতিবার এই পুজোয় অন্যতম আকর্ষণ থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাড়িতে থাকলে স্ত্রীর নাচের স্কুলের সরস্বতী পুজোয় সামিল হন সৌরভ। ব্যতিক্রম হল না রবিবারও। তিথি মেনেই রবিবার দুপুরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো দীক্ষা মঞ্জুরীতে। ডোনার নাচের স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দিলেন মহারাজ। তবে এবার বাড়তি পাওনা সানার উপস্থিতি। চাকরি সূত্রে বর্তমানে বিদেশে থাকেন সৌরভ কন্যা। কিন্তু পুজো উপলক্ষে শনিবারই বাড়ি ফিরেছেন সানা।

রবিবার বাগদেবীর আরাধনা দিনে হলুদ পাঞ্জাবিতে একবারে বাঙালি বাবু লুকে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সবস্বতী পুজো মানেই বাঙালির প্রেম দিবস। এমন দিনে কি ছোটবেলায় স্মৃতিতে ফিরে গেলেন সৌরভ। এই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইনস ডে ছিল না ,কারণ আমরা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি এরপর খানিকটা মজা করে সৌরভ বলেন তরুণ প্রজন্মকে এখন আর কিছু বলতে হয় না তারা নিজেদের ব্যবস্থার নিজেরাই করে নিতে পারে।
আর পাঁচ জন বাঙালির মতো আজকের দিনে তিনিও যে পাত পেড়ে খিচুড়ি দিয়েই রসনা তৃপ্তি করবেন, সে কথাও জানিয়ে দিলেন সৌরভ। তাঁর কথায়, আমি এসেছি সানার পুজো দেখতে, সানা এর আগে কয়েকটা পূজোয় ছিল না, তবে গতকাল বাড়ি ফিরেছে আমি আজ সারাদিন বাড়িতেই থাকবো। আজকে সন্ধ্যায় অনুষ্ঠানে রয়েছে, আমার আর সরস্বতী পূজার বয়স নেই।
দীক্ষা মঞ্জুরিতে সরস্বতী পুজো মানেই শুধু পুজো নয়, একটা জমজমাট অনুষ্ঠান। ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর শিক্ষার্থীদের নিয়ে নৃত্যানুষ্ঠান করেন। এবারও সেই অনুষ্ঠান হবে। সঙ্গে খাওয়া দাওয়াতো আছেই।
ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিবারই দীক্ষা মঞ্জুরীর পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। নাচ-গান-খাওয়া দাওয়া সব কিছু নিয়েই এই দিনটা পালন করা হয়। সানা বিগত তিন চার বছর আসতে পারেনি কারণ এই সময় কলেজ ছুটি ছিল না। তবে গত বছর থেকে চাকরিতে যোগ দিয়েছে। এবার অফিসের কাজেই কলকাতায় এসেছে কিন্তু পুজোর সঙ্গে মিলে গিয়েছে।ফলে এটা ভালোই হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications