ফের ব্যর্থ রাহুল, তবু ঝাড়খণ্ডকে ১২৩ রানে হারাল কর্নাটক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ব্যর্থ হওয়ার পর টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে বাদ যান কেএল রাহুল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ব্যর্থ হওয়ার পর টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে বাদ যান কেএল রাহুল। ফিরে আসার মঞ্চ হিসেবে ঘরোয়া বিজয় হাজারে ট্রফিকে বেছে নিলেও, সেখান থেকেও খালি হাতে ফিরতে হল কর্নাটকের ব্যাটসম্যানকে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৯ রানে আউট হন রাহুল। যদিও ম্যাচ ১২৩ রানে জেতে কর্নাটক।

ফের ব্যর্থ রাহুল, তবু ঝাড়খণ্ডকে ১২৩ রানে হারাল কর্নাটক

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপের ম্যাচে ঝাড়খণ্ডের মুখোমুখি হয়েছিল কর্নাটক। টসে জিতে তাদের ব্যাট করার জন্য আমন্ত্রণ করে ঝাড়খণ্ড। কর্নাটকের ওপেনার কেএল রাহুল ও দেবদূত পাডিক্কালের মধ্যে ৭৫ রানের পার্টনারশিপ হয়। ৫৮ রান করেন দেবদূত। অধিনায়ক মনীশ পাণ্ডের ৫২ ও পবন দেশপাণ্ডের ৭০ রানের সুবাদে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২৮৫-এ পৌঁছয় কর্নাটক। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানেই অল আউট হয়ে যায় ঝাড়খণ্ড। কর্নাটকের হয়ে ৫ উইকেট নেন অল রাউন্ডার কে গৌতম।

বিজয় হাজারের অন্য ম্যাচে কেরলকে ৩ উইকেটে হারায় সৌরাষ্ট্র। গোয়ার বিরুদ্ধে ৭ উইকেটের জয় পেয়েছে অন্ধ্রপ্রদেশ। উত্তরাখণ্ডের কাছে ৭ উইকেটের হার হজম করতে হয় অসমকে। ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে অশান্তির মধ্যেই রাজস্থানকে তাদেরই জমিতে ৫৫ রানে হারিয়েছে জম্মু ও কাশ্মীর। রেলওয়েজকে ৩ উইকেটে হারিয়েছে মধ্যপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+