IPL 2022: কামিন্সের অবিশ্বাস্য ইনিংসের পর উত্তাল টুইটার, এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা

কামিন্সের অবিশ্বাস্য ইনিংসের পর উত্তাল টুইটার, এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা

কলকাতা নাইট রাইডার্সের দলে ফিরেই প্রথম ম্যাচে ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়েছেন প্যাট কামিন্স। কলকাতার জয়ের হ্যাটট্রিককে ছাপিয়ে গিয়েছে প্যাট কামিন্সের অবিশ্বাস্য ব্যাটিং। শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের-ই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ রাখেন আইপিএল-এ। কামিন্সের এই পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রত্যেকে।

IPL 2022: কামিন্সের অবিশ্বাস্য ইনিংসের পর উত্তাল টুইটার, এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা

বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা বোলারের ব্যাট হাতে এই ঝড়ের দেখে এখনও ঘোর কাটেনি ক্রিকেটপ্রেমীদের। মুম্বইয়ের বিরুদ্ধে প্যাটের অবিশ্বাস্য পারফরম্যান্সের উপর ভর করে পুরো তিন পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালসকে সরিয়ে আইপিএল টেবলে শীর্ষ স্থান দলখল করেছে কলকাতা নাইট রাইডার্স।

১৫ বলে ৫৬ রানের অপরারজিত ইনিংস খেলা কামিন্স বুধবার কে এল রাহুলের সঙ্গে যৌথ ভাবে আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার নজির গড়েন। কামিন্সের এই অবিশ্বাস্য ইনিংসের পর সোশ্যাল মিডায়া যে উত্তাল হবে তা জানাই ছিল। অধারাণ কিছু মিম এবং টুইট ইতিমধ্যে ঘুরে বেড়াতে শুরু করেছে নেট পাড়ায়।

মির্জাফর সিরিজে কালিন ভাই-এর একটি ছবির উপর লেখা 'আতেহি কেয়া কাম শুরু কার দিয়ে?' ছবি শেয়ার করেন একজন টুইটারে।

অনলাইন খাবার ডেলিভরি সংস্থা জুম্যাটো টুইটে লেখে, "এবং আপনি মনে করেন যে দশ মিনিটে ডেলিভরি করাটা তাড়াতাড়ি!"

অস্কারের মঞ্চে ক্রিস রককে মারা উইল স্মিথের চড়ের একটি স্ক্রিন গ্র্যাব শেয়ার করে এক সমর্থক লেখেন, 'ওরা রাসেলের জন্য তৈরি হয়েছি, সিলেবাসের বাইরে থেকে চলে আসে কামিন্স।'

ডাব্লিউ ডাব্লি ই-এ আন্ডারটেকর এবং এজে স্টাইলের একটি ছবি টুইট করেন আর এক ভক্ত। যেখানে এজে স্টাইল হাসছে এবং তাঁর পিছনে দাঁড়িয়ে আন্ডারটেকর। এজে স্টাইলের ছবির উপরে লেখা রাসেলকে আউট করে মুম্বই ইন্ডিয়ান্স। আন্ডারটেকরের পাশে লেখা প্যাট কামিন্স।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচ খেললেন প্যাট কামিন্স। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে একাই শেষ করে দেন মুম্বইয়ের সমস্ত প্রতিরোধ। কামিন্সের পাশাপাশি এই ম্যাচে অর্ধ-শতরান করেছেন চলতি আইপিএল-এ শুরু থেকে রানের মধ্যে না থাকা ভেঙ্কটেশ আইয়ার। অপরাজিত ৫০ রান করেন তিনি।

প্যাট কামিন্সের এই ইনিংস হতবাক করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখিছেন, "ওয়াও আবার!!! প্যাট কামিন্স আমি আন্দ্রে রাসেলের মতো নাচতে চাই এবং তোমায় জড়িয়ে ধরতে চাই যেমন পুরো দল তোমায় জড়িয়ে ধরেছে। ওয়াও, দুর্দান্ত কেকেআর এবং এর থেকে বেশি আর কী বলা যেতে পারে। 'পাট' দিয়ে ছাক্কা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+