জামানকে ফেক রান আউট করা ডি কককে নিয়ে নেট দুনিয়ায় মিমের ঝড়
জামানকে ফেক রান আউট করা ডি কককে নিয়ে নেট দুনিয়ায় মিমের ঝড়
পাকিস্তানি ওপেনার ফকর জামানকে ফেক রান আউট করা কুইন্টন ডি কককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় বইছে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকের এই কাজ নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে বিশ্বের ক্রিকেট মহল। ফকরের রান আউটকে প্রতারণা বলে দাবি করেছেন কেউ। কেউ আবার বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন।

জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে জিততে ৬ বলে ৩১ রান করতে হত পাকিস্তানকে। প্রোটিয়া ফাস্ট বোলার লুঙ্গি এনগিদির প্রথম বল লং অফের দিকে ঠেলে দুই রান নেওয়ার জন্য দৌড়ান পাক ওপেনার ফকর জামান। মিড অফের ফিল্ডার বল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি ককের দস্তানায় গিয়ে পৌঁছয়। প্রোটিয়া ক্রিকেটার ভাব এমন করেন যে তিনি নন-স্ট্রাইকিং এন্ডে থ্রো করবেন। আদতে তিনি স্ট্রাইকিং এন্ডে ছুটে পৌঁছতে যাওয়া ফকর জামানের উইকেট ভেঙে দেন। গোটা ঘটনায় বোকা বনে যান পাকিস্তানের ওপেনার। আউট হয়ে সাজঘরে ফিরে যান।
#QuintondeKock be like👇 pic.twitter.com/G0EOi5lhf5
— rusty_razor (@RKusmude) April 5, 2021
কুইন্টন ডি ককের ফেক রান আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় বইছে। কেউ প্রোটিয়া উইকেটরক্ষকের এই কাজকে প্রতারণা বলে কটাক্ষ করেছেন। কেউ আবার ফকর জামানকেই বোকা বলে আক্রমণ করেছেন। সেসবের মধ্যে দ্বিধাবিভক্ত হয়েছে বিশ্বের ক্রিকেট মহল। পাক ওপেনারের রান আউট নিয়ে ক্রিকেট প্রেমীরা দ্বিধাবিভক্ত হয়েছেন। যদিও এই আউটের জন্য ডি কককে দায়ী করেন না ফকর জামান। উল্টে নিজের ভুলকেই বড় করে দেখছেন পাকিস্তানি ওপেনার।
In that way #QuintondeKock run out Fakar Zaman... #SAvPAK
— 🦋.....KRITI .....🦋 (@Kritiii96) April 5, 2021
😂😂😂😂😂@ICC to Pakistanis 😂👇 pic.twitter.com/C2vknHuzJA
জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে পরে ব্যাট করে ১৫৫ বলে ১৯৩ রানের অনবদ্য পারফরম্যান্স করেছেন ফকর জামান। ১৮টি চার ও ১০টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। পরে ব্যাট করে ওয়ান ডে-র এক ইনিংসে সর্বাধিক স্কোরের মালিক হয়েও ৭ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন পাকিস্তানি ওপেনার। ম্যাচও হেরেছেন বাবর আজমরা।
#QuintondeKock in Yesterday's Match : pic.twitter.com/6gXnC3Th0Y
— 𝐀𝖙𝖍𝖆𝖗𝖛 𝕵𝖔𝖘𝖍𝖎. (@THE_ATHARV) April 5, 2021
দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হোম টিমের হয়ে সর্বাধিক ৯২ রান করেন টেম্বা বাভুমা। ৯টি চার হাঁকান প্রোটিয়া ব্যাটসম্যান। ৮৬ বলে ৮০ রান করেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ১০টি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো তাঁর ইনিংস। ৬০ এবং ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে স্কোরের পাহাড়ে চাপিয়ে দেন রেইসে ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, মহম্মদ হাসনাইন, ফাহিম আশরফ।
#QuintondeKock #FakarZaman
— irony_boi (@dange_patil_10) April 5, 2021
Everyone to de Kock : pic.twitter.com/4OZEZRupam
রানের পাহাড় অতিক্রম করতে নামা পাকিস্তানের হয়ে ফকর জামান ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রানে শেষ হয় পাক ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অধিনায়ক বাবর আজমের (৩১)। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট না আনরিখ নরকিয়া। ২ উইকেট নেন আনদিল ফেহেলুকোয়াও।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications