IPL:রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করে একাধিক নজির গড়লেন দু প্লেসি
বুড়ো হাড়ে ভেলকি বোধহয় একেই বলে। বয়স বেড়েছে কিন্তু রানের খিদে এতটুকু কমেনি ফাফ দু প্লেসির। রবিবাসরীয় আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বিরাট ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল প্রোটিয়া এই ব্যাটসম্যান। গড়লেন একাধিক রেকর্ডও।
ঘোষিত অধিনায়ক হলেও শেষ দুটি ম্যাচে ইম্পপ্যাক্ট প্লেয়ার হিসাবেই মাঠে নামছেন ফাফ দু প্লেসি। কিন্তু কাজের কাজটা করে দিয়ে যাচ্ছেন। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং শাহবাজ আহমেদের উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় আরসিবি। তখনই দলের হাল ধরেন দু প্লেসি এবং ম্যাক্সওয়েল জুটি।


Captain or not, Faf loves sailing over milestones! 400 runs already this season! 🙌
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2023
You were exceptional today! 👏#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #GoGreen #RCBvRR @faf1307 pic.twitter.com/AlAOwJfY4L
একইসঙ্গে ক্রিস গেইল, সচিন তেন্ডুলকরদের রেকর্ডও ভাঙলেন আরসিবি অধিনায়ক।৩৫ বছর বয়সের বেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে সর্বাধিক অর্ধশতরান করার রেকর্ড এখন তাঁরই পকেটে। এখনও পর্যন্ত ১৮টি অর্ধশতরান করেছেন আরসিবি দলের এই তারকা ব্যাটসম্যান। ১৭টি অর্ধশতরান করে তালিকায় তাঁর পরেই রয়েছেন ক্রিস গেইল। ৩৫ বছর বেশি ব্যাটসম্যান হিসাবে ১৪টি অর্ধশতরান আছে সচিন তেন্ডুলকরের।
Same song, different verse 💯🎶
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2023
Yet another brilliant century partnership for Faf & Maxi! 🤝#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #GoGreen #RCBvRR pic.twitter.com/h0YnLkehj7













Click it and Unblock the Notifications