দক্ষিণ আফ্রিকাকে প্রশিক্ষণ দেওয়া রাসেল ডোমিনগো এবার বাংলাদেশের কোচ
দক্ষিণ আফ্রিকাকে প্রশিক্ষণ দেওয়া রাসেল ডোমিনগো এবার বাংলাদেশের কোচ
রবি শাস্ত্রীকে আরও একবার টিম ইন্ডিয়ার প্রধান প্রশিক্ষক নির্বাচনের একদিন পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নির্বাচন করা হল। এক সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে প্রশিক্ষণ দেওয়া রাসেল ডোমিনগোর হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সংস্থা।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২১ অগাস্ট বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবেন রাসেল ডোমিনগো। ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে অ্যাসিড টেস্ট শুরু হবে এই দক্ষিণ আফ্রিকানের। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ পদে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল। তাঁদের মধ্যে থেকে রাসেল ডোমিনগোকে নির্বাচনের পিছনে কারণ তাঁর অভিজ্ঞতা ও কমিটমেন্ট বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।
স্টিভ রোডসের কোচিংয়ে ইংল্যান্ড বিশ্বকাপে সাড়া জাগিয়েও প্রতিযোগিতার নক আউটে পৌঁছতে ব্যর্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল। সম্ভবত সেই কারণেই শাকিব আল হাসান, মাশরাফি মোর্তোজাদের কোচিং-র দায়িত্ব রাসেল ডোমিনগোর হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রশিক্ষক।
Bangladesh have called upon ex-New Zealand spinner Daniel Vettori and former South Africa seamer Charl Langeveldt to work in their side's bowling department.
Plenty of experience there for the 🇧🇩players to soak up.https://t.co/bvaFrUCXed
— ICC (@ICC) July 28, 2019
Click it and Unblock the Notifications