টি২০-তে ভারত পেল নতুন অধিনায়িকা! ফিরলেন বেদা, দলে জায়গা পেলেন ৩ নতুন মুখও
হরমনপ্রিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টি২০আই সিরিজে প্রথমবার ভারত মহিলা দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।
গত কয়েক সিরিজ ধরে একদিনের ম্য়াচ হোক বা টি২০, ভারতের সেরা ব্যাটসওম্যান অবশ্যই স্মৃতি মান্ধানা। এবার হরমনপ্রিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের টি২০ সহ-অধিনায়িকার উপরও নেতৃত্বের ভার দেওয়া হল। ফলে এই প্রথমবার ভারত মহিলা দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি)-ই ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াঙ্খেরেতে ২-০ ফলে একদিনের সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এদিনও ওপেন করতে নেমে ৭৪ বলে ৬৩ রানের চমৎকার ইনিংস খেলেছেন মান্ধানা। এরপর ২৮ তারিখ তৃতীয় ওডিআই-টি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
তারপর ৪ মার্চ তারিখ থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি২০আই সিরিজ। ৩টি ম্যাচই হবে গুয়াহাটিতেই। সেই সিরিজেরই ভারতীয় দল ঘোষণা করা হল এদিন। একদিনের সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই গোড়ালি চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন হরমনপ্রিত কৌর। এখনও তাঁর চোট সারেনি। তাই তাঁর বদলে দ০লকে নেতৃত্ব দেবেন মান্ধানা।
এই সিরিজে দলে ফিরলেন ব্যাটসওম্যান বেদা কৃষ্ণমূর্তি। টি২০ বিশ্বকাপের ৫টি ম্য়াচের একটিতেও ২ অঙ্কের রান না পাওয়ার পর নিউজিল্যান্ড সফরে তিনি দল থেকে বাদ পড়েছিলেন। এছাড়া নিউজিল্যান্ড সফরের দলের থেকে আরও ৩টি বদল ঘটেছে। দয়ালান হেমলতা, মানসী জোশী ও প্রিয়া পুনিয়ার বদলে দলে জায়গা পেয়েছেন কোমত জানজাদ, ভারতী ফুলমালী ও হারলিন দেওল।
ভারতীয় দল: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), মিতালী রাজ, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), ভারতী ফুলমালী, অনুজা পাটিল, শিখা পাণ্ডে, কোমল জানজাদ, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, বেদা কৃষ্ণমূর্তি ও হারলিন দেওল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications