আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন এমন বোলারদের তালিকায় কারা?

আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন এমন বোলারদের তালিকায় কারা?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। ১০ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ব্যাট ও বলের দুর্দান্ত লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব। জিতবে কে, সে তো সময় বলবে। তার আগে চলতি বছরের আইপিএলে বেগুনি টুপি জিততে পারেন, এমন বোলারদের তালিকায় চোখ রাখা যাক।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

গত আইপিএলে ১৬ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমারহ। ২০১৯ বিশ্বকাপেও চমকপ্রদ পারফরম্যান্স ছিল তাঁর। যে ফর্মে রয়েছেন তাতে এ বছরের আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক বুমরাহ হতে পারেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

প্যাট কামিন্স

প্যাট কামিন্স

সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। দর উঠবে নাই বা কেন। ২০১৯ সালে টেস্টে সর্বাধিক উইকেট নিয়েছেন কামিন্স। আইসিসি ক্রম তালিকায় দীর্ঘদিন ধরে পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন অজি ফাস্ট বোলার। তিনি এবার বেগুনি টুপি জিততে পারেন বলে মনে করা হচ্ছে।

রশিদ খান

রশিদ খান

আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান গত আইপিএলে ১৭টি উইকেট নিলেও রান কম দিয়েছেন। ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে চলা আফগান স্পিনার এবারের আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেও হতে পারেন।

মহম্মদ শামি

মহম্মদ শামি

গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার জার্সিতে গত বছরের বিশ্বকাপ কাঁপিয়েছিলেন বাংলার ফাস্ট বোলার। ২০১৯ সালের সেরা ওয়ান ডে বোলারও ছিলেন শামি। এবার আইপিএলে তিনি বেগুনি টুপি জিততে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

২০১৯ সালের আইপিএলে ১৪ ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। টুর্নামেন্টের এবারের ফর্ম্যাটে তিনি সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে পারেন বলে মনে করা হচ্ছে।

দীপক চাহার

দীপক চাহার

গত আইপিএলে ২২ উইকেট নেওয়া ভারতের তরুণ ফাস্ট বোলার দীপক চাহার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। এবারও তাঁর ক্যারিশমা আইপিএলে দেখা যেতে পারে বলে বিশ্বাস ক্রিকেট বিশেষজ্ঞদের।

ইমরান তাহির

ইমরান তাহির

গত আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার ইমরান তাহির। ২৬টি উইকেট গিয়েছিল তাঁর ঝুলিতে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারও তিনি কামাল করতে পারেন বলে মনে করা হচ্ছে।

কাগিসো রাবাডা

কাগিসো রাবাডা

গত আইপিএলে মাত্র ১২টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। এবার পুরো টুর্নামেন্ট খেললে তিনি সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+