East Bengal: দেবীপক্ষের আগেই লাল হলুদের লক্ষ্মীলাভ, ক্রিকেট দলে যুক্ত হলেন সন্দীপ-ঝুলন

ক্রিকেট মরসুম শুরুর আগেই বড় চমক দি‌ল ইস্টবেঙ্গল ক্লাব। এবার শক্তিশালী দল গঠন করেছে লাল হলুদ ব্রিগেড। ময়দানের সফল কোচ আব্দুল মুনায়েমকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দলের সাপোর্ট স্টাফ হিসেবে আরও বড় নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব। আসন্ন মরসুমে লাল হলুদের ক্রিকেট দলের চিফ মেন্টর হলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল।

গান্ধী জয়ন্তীর দিনে শহরের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন চিফ মেন্টরের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে যুক্ত হলেন ঝুলন‌ গোস্মামী এবং রাজীব দত্ত। এখানেই শেষ ‌নয়। এই অনুষ্ঠানেই ঘোষিত হল নতুন স্পনসরের নাম। দেবীপক্ষের আগেই লক্ষ্মীলাভ হল লাল হলুদের।

ইবি

সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের স্পনসরের নাম। এই মরসুম সহ তিন মরসুমের জন্য টিমের স্পনসর হতে চলেছে বিখ্যাত শ্রাচি গ্ৰুপ।এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মরসুমের ক্রিকেটারদের সঙ্গে সবার পরিচিতি করানো হয়।

দলের কোচ আব্দুল মুনায়েম ও মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি'র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ বঙ্গ ক্রিকেটের অধিকারিকগণ। সঙ্গে ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।এই অনুষ্ঠান থেকেই সন্দীপ পাতিল ও ঝুলন গোস্মামীর নাম মেন্টর ও পরামর্শদাতা হিসেবে ঘোষিত হল।

ইবি

ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের চিফ মেন্টর রূপে দেখা যেতে চলেছে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলকে। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন ও চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত ও টিমের পরামর্শদাতা রূপে থাকবেনই।

নতুন দায়িত্ব নিয়ে চাকদহ এক্সপ্রেস বলেন, "সিএবি যে মহিলা ক্রিকেট লীগ শুরু করার উদ্যোগ নিয়েছে, সেই লিগে ইস্টবেঙ্গল ক্লাবের যুক্ত হয়ে মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি যথেষ্টই আগ্রহী।'

কয়েকদিন পরই শুরু ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালের ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামছে মেন ইন ব্লু। কলকাতা শহরে এসে বিশ্বকাপ নিয়েও নিজের মতামত জানান পাতিল। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেন, 'এই বিশ্বকাপে আমার ফেভারিট টিম ভারত। ভারতীয় দলকে এটাই বলতে চাই ভালো খেলো, ভালো পারফরম্যান্স করে কাপ জেতো।' একইসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলে‌ন, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের চিফ মেন্টরের ভূমিকায় কাজ করতে তিনি উদগ্রীব।

সন্দীপ

সোমবার সন্দীপ পাতিলকে উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানে বরণ করিয়ে নেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় শতবর্ষ স্মারক। একইসঙ্গে ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হয় তাঁর হাতে। মরসুমের শুরুতেই কিন্ত বড় চমক দিলেন ‌লা‌ল হলুদ কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+