Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali 2023: দীপাবলি উদযাপন ধোনি-সাক্ষীর, আইকনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন পন্থ

Diwali 2023: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। রবিবার দীপাবলি উৎসবে সামিল হয়েছিল দেশবাসী। ব্যাতিক্রম নন ক্রিকেটাররাও। রবিবার বিশ্বকাপের ম্যাচ থাকায় ভারতীয় দলের দীপাবলি উৎসব পালিত হয়েছিল একদিন আগেই। শনিবার রাতেই বেঙ্গালুরুতে টিম হোটেলে দীপাবলি উৎসবে সামিল হন ভারতীয় দলের সদস্যরা।চোটের জন্য টিম ইন্ডিয়ার সংসারে না থাকলেও দীপাবলিতে মাতলেন ঋষভ পন্থ। সঙ্গী মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় দলে ধোনি খেলার সময় থেকেই পন্থের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক মাহির। দুই ক্রিকেটারের সম্পর্কটা শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হয়ে উঠেছে পারিবারিক। ধোনি-সাক্ষীর দীপাবলি উৎসবে সামিল হলেন ঋষভ পন্থও। মাহির স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় দেওয়ালি উৎসব পালনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, সেখানে ধোনির পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে উপস্থিত ছিলেন পন্থও।

Diwali 2023: MS Dhoni

এই মুর্হুতে চোট সারিয়ে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন ঋষভ। এরইমধ্যে উৎসবে মাতলেন টিম ইন্ডিয়ার তারকা। ধোনি এবং পন্থকে উভয়কেই দেখা গিয়েছে উৎসবের আমেজে। দুই ক্রিকেটারের পরনেও ছিল পাঞ্জাবী। ধোনির কপালে ছিল লাল তিলকও। ধোনিকে বরাবরই আইডল মানেন পন্থ। তাই গুরুর সঙ্গেই দীপাবলি পালন করলেন ঋষভ।

দীপাবলির সন্ধ্যার ছবি পোস্ট করে সাক্ষী ক্রিকেট অনুগামীদের জন্য একটি বার্তা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সাক্ষী লিখেছেন, "আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা।"গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছেন ঋষভ, আশা করা হচ্ছে আই পি এল ২০২৪ সালে মাঠে নামতে দেখা যাবে তাঁকে।

এরআগে একাধিক উৎসবেই ধোনির সঙ্গে দেখা গিয়েছে পন্থকে। গত বছর বড়দিনের ছুটি দুবাইয়ে কাটিয়েছিলেন ধোনি ও পন্থ। ঋষভের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ অজানা নয় ক্রিকেট মহলের। ধোনিকে গুরু মানেন উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেট নিয়ে বিভিন্ন রকম পরামর্শর জন্য মাঝেমাঝেই ক্যাপ্টেন কুল'-এর দ্বারস্থ হন ঋষভ। বর্তমানে ক্রিকেট কেরিয়ারে সবথেকে কঠিনতম প্রত্যাবর্তনের সামনে দাঁড়িয়ে পন্থ।

গত ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। এরপর থেকে ২২ গজ থেকে অনেকটাই দূরে পন্থ। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এশিয়া কাপ এমনকি বিশ্বকাপেও দলের বাইরে থাকতে হয়েছে পন্থ। ২০২৪ সালে আইপিএলে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়ার তারকাকে? এটাই এখন সবথেক বড় প্রশ্ন।

আইপিএলের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করতে মরিয়া ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কলকাতায় দিল্লি ক্যাপিটালস দলের শিবিরেও উপস্থিত ছিলেন ঋষভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+