বিরাট-রোহিত-সহ ভারতীয়দের ক্রিকেটারদের ডাকনাম কী? নামকরণের কারণ জানুন
ভারতীয় ক্রিকেটারদের খুঁটিনাটি সম্পর্কে জানার আগ্রহ থাকে ভক্তদের। তেমনই হলো ডাকনাম। কোনও ক্রিকেটারের ডাকনাম সকলেই জানেন। কারও কারও ডাকনাম আবার অজ্ঞাত। কোনও ডাকনাম রয়েছে ছোট থেকেই। কোনও নাম আবার দিয়েছেন সতীর্থরা।
সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে বোঝাই যাচ্ছে তা বেশ কয়েক বছর আগের। যেখানে মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি-সহ ভারতীয় তারকারা নিজেদের ডাকনাম ও তার পিছনে কারণের কথা জানাচ্ছেন।

মহেন্দ্র সিং ধোনি বলেন, আমার পুরো নামের অর্ধেক ধরলে তা মহি হতে পারে। কিন্তু সকলেই মাহি বলে ডাকতে শুরু করেন। ফলে ভেবে দেখলাম একটা নাম থাকাই ভালো। তাই মাহিটাই রেখে দেওয়া।
বিরাট কোহলির কথায়, আমার ডাকনাম চিকু। আমার কানটা বড়, সেই সঙ্গে গোলগাল ছিলাম। চুল ছোট করে কাটাতাম। দিল্লির একজন কোচ বলেছিলেন, আমাকে দেখতে চম্পক কমিকসের খরগোশ চিকুর মতো লাগছে। তখন থেকে সেটাই আমার ডাকনাম।

রবীন্দ্র জাদেজার ডাকনাম জাড্ডু। তিনি বলেন, আমার পদবি জাদেজা। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সকলে জাড্ডু বলে ডাকতে থাকেন। জাদেজা পদবিটাই ছোট করে নিয়ে সকলে জাড্ডু ডাকতে ভালোবাসেন বলে উপলব্ধি ভারতীয় অলরাউন্ডারের।
সুরেশ রায়নার ডাকনাম সোনু। ছোটবেলায় কেউ এই নামে ডেকেছিলেন। তখন থেকেই সোনুই রায়নার ডাকনাম। শিখর ধাওয়ান বলেন, আমাকে কেউ গব্বর, কেউ জয় বলে ডাকেন। দুটোই আমার প্রিয়। মা, বাবা, দাদু, ঠাকুমারা আদর করে অজিঙ্ক রাহানেকে আজ্জু নামেই ডাকতেন। সেটাই রাহানের প্রিয় ডাকনাম।

রোহিত শর্মার ডাকনাম শানা। সেই ডাকনামটি আবার দিয়েছেন যুবরাজ সিং। দলের শান বোঝাতেই রোহিতকে এই ডাকনাম দেন যুবি। রবিচন্দ্রন অশ্বিনের ডাকনাম অ্যাশ। তাঁর নাম ছোট করেই এটা ডাকা হয় বলে জানান অশ্বিন। বলিউড সুপারস্টারের (ঐশ্বর্য রাই) সঙ্গে ডাকনামের মিলে খুশি অশ্বিন।

যুবরাজ সিংয়ের ডাকনাম যুবি। যুবরাজ সিং বলেন, তাঁর পুরো নাম উচ্চারণের চেয়ে যুবি বলাটাই সুবিধাজনক। সে কারণেই সকলে এই নামে ডাকতে পছন্দ করেন। হরভজন সিংয়ের ডাকনাম সোনু। কিন্তু ভাজ্জি ডাকনামটাই জনপ্রিয় হয়ে গিয়েছে। হরভজন জানেন না এই ডাকনামের রহস্য। হরভজন সিংয়ের চেয়ে লোকে ভাজ্জিই বেশি বলে থাকেন।
একইভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকনাম মহারাজ। অনেকে তাঁকে দাদা বলেন। সচিন তেন্ডুলকর ডাকেন দাদি বলে। ঋদ্ধিমান সাহার ডাকনাম পাপালি।












Click it and Unblock the Notifications