IPL 2025: আইপিএল শুরুর আগেই ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে, নাম প্রত্যাহার তারকা ব্যাটারের

আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। গত নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ইংল্যান্ডের ব্যাটারকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২০২৪ সালের পর এবারও ব্রুক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না তিনি।

২০২৩ সালের মিনি নিলামে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কিনেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। কিন্ত প্রত্যাশা অনুসারে খেলতে পারেননি ব্রুক। । ১১টি ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন। ২০২৪ সালের আইপিএলের ঠিক আগে ব্রুক জানান, পারিবারিক কারণে আইপিএলে অংশ নেবেন না তিনি। এ বার নিলামের আগে ব্রুককে বাতিল করে দেয় সানরাইজার্স। সৌদি আরবে মেগা নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এ বারও ব্রুক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না তিনি।

Harry Brook

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে হ্যারি ব্রুক জানান তিনি আইপিএলে আসন্ন মরশুমে খেলবেন না। এরপরই বিসিসিআইকে ইসিবির তরফ থেকে বিষয়টি জানানোর পর ভারতীয় বোর্ড দিল্লি ক্যাপিটালসকে ব্রুকের বিষয়টি জানায়। ব্রুকের এমন সিদ্ধান্তে অস্বস্তিতে দিল্লি শিবির। কারণ ব্যাটিংয়ে ব্রুককে ধরেই পরিকল্পনা করেছিল বিসিসিআই।

হ্যারি ব্রুক জানিয়েছেন , আগামী দিনে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তার আগে নিজের প্রস্তুতিতে জোর দিতে চান। এর জন্যই আইপিএলে খেলতে পারবেন না। জস বাটলার ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়ার পর ব্রুককেই পরবর্তী অধিনায়ক করা হতে পারে ইংল্যান্ড দলের। জাতীয় দলকে অগ্রাধিকার দিতেই আইপিএল থেকে সরে গেলেন ব্রুক। এমন সম্ভাবনাও উঠে আসছে।

বিসিসিআইয়ের নিয়ম রয়েছে, কোনও নির্দিষ্ট কারণ ছাড়া যদি কোনও ক্রিকেটার নিলামে নাম দেওয়ার পরেও আইপিএল থেকে সরে দাঁড়ায় তাহলে তাঁকে আইপিএল থেকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হবে। ফলে ব্রুকের ক্ষেত্রে কঠোর হতে পারে বিসিসিআই।

যদিও ব্রুক লিখেছেন, আমি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন আইপিএলে অংশ নে ব না। আমি এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস এবং তাঁদের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+