virat kohli: অবসরের পরিকল্পনা নেই, আগামীদিনেও খেলবেন রঞ্জি! দিল্লি শিবির থেকে এল বিরাট আপডেট

বিরাট প্রত্যাশা নিয়ে ১৩ বছর দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। তাঁর আগমনে উন্মাদনার জোয়ার বইছিল গত কয়েকদিন ধরেই। কোটলায় সাধারণ একটা রঞ্জি ম্যাচে দেখা গিয়েছিল জনপ্লাবন। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচে রান না পাওয়ায় তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসরের দাবি জোরালো হয়েছে। বিরাটের যে আপাতত অবসরের পরিকল্পনা নেই সেই তথ্যই পাওয়া গেল দিল্লি শিবির থেকে।

সাম্প্রতিক খাপার ফর্মের জন্য কোহলির ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে তাঁর অবসরের দাবিও উঠেছে। সাম্প্রতিক সময়ে ব্যাটে রানের খরা চলছে। সমালোচন চলছে তাঁকে ঘিরে। তবে রঞ্জি ট্রফিতে রান পেলে নিজে যেমন আত্মবিশ্বাস পেতেন তেমনই সমালোচকদেরও বার্তা দিতে পারতেন কোহলি। কিন্তু রঞ্জি ম্যাচে দুটি কাজই অসমাপ্ত থাকল।

আগামী দিনে ফের যে রঞ্জি ট্রফির ম্যাচে কোহলিকে খেলতে দেখা যাবে সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন দিল্লি দলের কোচ শরণদীপ সিং। তিনি জানিয়েছেন, কোহলি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনেও তিনি দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে শরণদীপ সিং বলেছেন, কোহলি প্রতিশ্রুতি দিয়েছেন যখনই তিনি সুযোগ পাবেন তখনই দিল্লির হয়ে খেলতে আসবেন। কোহলি ঘরোয়া ক্রিকেট খেলতে পছন্দ করেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি তারপর আইপিএল খেলে তার পক্ষে সময় বের করা ঘরোয়া

ক্রিকেটের জন্য খুবই কঠিন। কিন্তু কোহলি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনেও রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন।
ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। ১৩ বছর প্রত্যাবর্তন করে প্রথম ইনিংসে করলেন ছয় রান। ভারতীয় দলে বিরাটের একদা সতীর্থ আর অশ্বিন মনে করেন ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে কোহলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+