Delhi Capitals: রিকি পন্টিং ছাঁটাই! নতুন হেড কোচের সন্ধানে সৌরভের দিল্লি ক্যাপিটালস, দ্রাবিড় কি আসছেন?
Delhi Capitals: আইপিএলের মেগা নিলামের আগে বিরাট সিদ্ধান্ত। দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদ থেকে অপসারিত রিকি পন্টিং। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট।
নতুন হেড কোচের তত্ত্বাবধানে দিল্লি ক্যাপিটালস পরের আইপিএল খেলবে। যেহেতু সৌরভ রয়েছেন, ফলে জল্পনা জোরালো হলো রাহুল দ্রাবিড় আইপিএলে তাঁর পুরানো দলে ফিরবেন কিনা তা নিয়ে।

দিল্লি ক্যাপিটালস আজই পন্টিংকে সরানোর কথা ঘোষণা করল। ফলে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পন্টিংয়ের সাত বছরের সম্পর্ক ছিন্ন হলো। আইপিএলে প্রত্যাশিত সাফল্য না পাওয়াতেই পন্টিংকে সরানোর পথে হাঁটলেন কর্ণধাররা। কিছুদিন ধরেই অবশ্য পন্টিংকে সরানোর জল্পনা ছিল।
পন্টিং যখন দিল্লির দায়িত্ব নেন, তখন দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তিনি হেড কোচ প্রথম বছরেই আইপিএলে লিগ পর্বে সকলের নীচে ছিল দিল্লি। এরপর এই ফ্র্যাঞ্চাইজি ২০১৯, ২০২০ ও ২০২১ সালে প্লে-অফ খেলেছে। ২০২০ সালে ফাইনালে উঠে হেরে যায়।
বিগত তিনটি মরশুম ধরেই দিল্লি ক্যাপিটালস প্লে-অপে উঠতে পারেনি। চলতি বছরের আইপিএলে ছয়ে থেকে অভিযান শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। সাতটি ম্যাচে জেতে এবং ,সাতটি ম্যাচে হারে। ফলে সাত মরশুম আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ ছিলেন পন্টিং।
সৌরভ দিল্লি ক্যাপিটালস ও তাদের সব দলের ডিরেক্টর অব ক্রিকেট। এ ছাড়া সহকারী কোচ হিসেবে রয়েছেন প্রবীণ আমরে, বোলিং কোচ জেমস হোপস ও ফিল্ডিং কোচ বিজু জর্জ। এই তিনজনের ভবিষ্যৎ কোন খাতে বইবে তা বলবে সময়।
Thank you, Ricky! 💙❤️ pic.twitter.com/D6gt7UbLpW
— Delhi Capitals (@DelhiCapitals) July 13, 2024
রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে ইনিংস শেষের পর তিনি আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত হতে পারে বলেন বলে অনেকদিন ধরেই জল্পনা চলছে। দ্রাবিড়কে ভারতের হেড কোচ হিসেবে নিয়োগে বড় ভূমিকা ছিল তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
দ্রাবিড় অবশ্য দিল্লি ডেয়ারডেভিলসে মেন্টর ছিলেন। আইপিএলে যুক্ত ছিলেন রাজস্থান রয়্যালস দলের সঙ্গে। ২০১৭ সালে ভারতের এ দল ও অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ হওয়ার পর দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর পদ ছেড়েছিলেন দ্রাবিড়। পন্টিং ছাঁটাই হওয়ার পর জোর জল্পনা, দ্রাবিড় কি তাহলে দিল্লির ড্রেসিংরুমে ফিরছেন?
বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষের পর সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হন। তাঁর আগে ছিলেন মেন্টর। এখন সৌরভের উপরই দলের পুরো ভার দিতে পারেন এই দলের কর্ণধাররা। আবার রিকি পন্টিংকে পেতে মুম্বই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্স ঝাঁপায় কিনা সেটাও দেখার। কেকেআর মেন্টরের সন্ধানে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের পদে মার্ক বাউচারের ভবিষ্যৎ নিয়েও জল্পনা রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications