পৃথ্বী-ওয়ার্নারের দাপটে কলকাতার সামনে বড় রানের লক্ষ্য রাখল দিল্লি ক্যাপিটলস

পৃথ্বী-ওয়ার্নারের দাপটে কলকাতার সামনে বড় রানের লক্ষ্য রাখল দিল্লি ক্যাপিটলস

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলল দিল্লি ক্যাপিটলস। দিল্লির হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ।

পৃথ্বী-ওয়ার্নারের দাপটে কলকাতার সামনে বড় রানের লক্ষ্য রাখল দিল্লি ক্যাপিটলস

পর পর দুই ম্যাচে হারের ফলে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন দিল্লি ক্যাপিটলসের। এই ম্যাচে যদি দিল্লির ব্যাটসম্যানরা ভাল পারফর্ম করতে না পারতেন তা হলে সমস্যায় পড়তে হত রাজধানীর ফ্রাঞ্চাইজিটিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিয়েই ব্যাটিং করেছেন পৃথ্বী শ- ডেভিড ওয়ার্নার। এই দুই ব্যাটসম্যানের যুগলবন্দীতে পাওয়ার প্লে-তে ৬৮ রান তোলে দিল্লি। প্রথম উইকেটে দিল্লি ৯৩ রানের পার্টনারশিপ গড়ে। পৃথ্বী শ-এর ব্যাট থেকে আসে ৫১ রান। ডেভিড ওয়ার্নার করেন ৬১ রান।

ওয়ার্নার এবং শ-এর উইকেট হারানোর পর রানের গতিতে কিছুটা হলেও হ্রাস পড়ে দিল্লির। ললিত যাদব ১ রানে প্যাভিলিয়নে ফেরন। রোভম্যান পাওয়েল এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৭ রান। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ শুরুটা ভাল করলেও ইনিংসকে দীর্ঘ করতে পারেননি। ১৪ বলে ২৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

তবে দিল্লির ইনিংসকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন শার্দূল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। বোলার হলেও এ দিন যেন ব্যাট হাতে ঝড় তোলার লক্ষ্যেই মাঠে নেমেছিলেন শার্দূল। ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত থাকা অক্ষর প্যাটেল করেন অপরাজিত ২২ রান।

কলকাতার প্রায় সব বোলার এই ম্যাচে রান হজম করলেও নিয়ন্ত্রণ দেখা গিয়েছে সুনীল নারিনের বোলিং-এ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ২ উইকেট তুলে নেন ক্যারিবিয়ান তারকা। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল। ৪ ওভারে উমেশ যাদব এক উইকেটের বিনিময়ে খরচ করেছেন ৪৮ রান। বরুণ চক্রবর্তীকে হজম করতে হয়েছে ৪৪ রান। চার ওভারে সব থেকে বেশি ৫১ রান খরচ করেও একটি উইকেটও পাননি প্যাট কামিন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+