MS Dhoni: ধোনির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মিহির-সৌম্যার, দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার শুনানি
MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন তাঁরই একদা বিজনেস পার্টনার মিহির দিবাকর ও সৌম্যা দাস। তাঁদের বিরুদ্ধেই চুক্তিভঙ্গ ও ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছিলেন ধোনি।
এই মর্মে ধোনি রাঁচিতে দিবাকর ও সৌম্যার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন। তারই পাল্টা হিসেবে এবার দিল্লি হাইকোর্টে গেলেন ধোনির প্রাক্তন সহযোগীরা।

২০১৭ সালে দিবাকর-সৌম্যার সংস্থা আরকা স্পোর্টসের সঙ্গে ধোনির চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী বিশ্বের নানা প্রান্তে এমএস ধোনি ক্রিকেট আকাদেমি, এমএস ধোনি স্পোর্টস আকাদেমি, এমএস ধোনি স্পোর্টস কমপ্লেক্স গড়ার উদ্যোগ নেওয়া হয়। এর ভিত্তিতে ধোনিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবাকরদের সংস্থা দেবে বলে চুক্তি হয়।
ধোনি ও তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা। অন্তত ১৫ কোটি টাকা ধোনির বকেয়া রয়েছে বলেও জানানো হয়। পরবর্তীকালে চুক্তি ভেঙে দেওয়া হয়। বারবার দিবাকরকে ওই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও তাতে কোনও লাভ হয়নি। অনেক চিঠির জবাব আসেনি বলেও অভিযোগ। এমনকী দিবাকর কয়েকজনকে হুমকি দেন বলেও অভিযোগ।
এরপরই ধোনি মামলা দায়ের করায় শোরগোল পড়ে যায়। দিবাকর অবশ্য অভিযোগগুলি মানতে চাননি। তা সত্ত্বেও ধোনি ও তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য তুলে ধরে মামলার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দিবাকর ও তাঁর স্ত্রী সৌম্যা এবার মানহানি মামলা করে দাবি করলেন, গোটা ঘটনায় তাঁদের সম্মানহানি হয়েছে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিংয়ের এজলাসে দিবাকর ও সৌম্যার দায়ের করা মামলার শুনানি হবে। তাঁদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ঋষি অবস্থি ও স্মরহার সিং। ধোনি ও তাঁর ঘনিষ্ঠদের দিবাকর ও সৌম্যার নামে সম্মানহানিকর কথা বলা থেকে বিরত রাখার নির্দেশ জারির আর্জিও জানানো হয়েছে।
২০০০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন মিহির দিবাকর। ধোনির সঙ্গে তাঁর দারুণ ঘনিষ্ঠতাও ছিল। এখনও দিবাকরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তার পর্যাপ্ত প্রমাণও রয়েছে। কিন্তু ব্যবসায়িক বিষয় থেকেই দূরত্ব বাড়তে থাকে। যা এবার গড়ল আদালত অবধি। ধোনি রাঁচি জেলা আদালতে গিয়েছেন, দিবাকর তা নিয়ে গেলেন হাইকোর্টে।
দিবাকরের অভিযোগ, আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ার আগেই তাঁর ও সৌম্যা সম্পর্কে ধোনির আইনজীবী গত ৬ জানুয়ারি সাংবাদিক বৈঠক থেকে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। যা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। এক্স, গুগল, ইউটিউব, মেটা ও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এই সংক্রান্ত রিপোর্ট বা পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ যাতে আদালত দেয়, সেই আর্জিও জানানো হয়েছে।
ধোনি রাঁচি জেলা আদালতে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় মিহির দিবাকর ও সৌম্য়ার নামে মামলা করেছেন। ধোনির তরফে এমন অভিযোগও করা হয়েছে, শর্ত না মানায় চুক্তি ভাঙার কথা দিবাকরকে জানানো হয়েছিল। আকাদেমি খোলার বিষয়ে ধোনি যে অনুমতি প্রদান করেছিলেন, তাও প্রত্যাহার করা হয়। এরপরেও বিভিন্ন আকাদেমি দিবাকর ও সৌম্যা খুলেছেন বলে অভিযোগ। এখন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications