অভিষেকেই অপ্রতিরোধ্য, স্নেহ-দীপ্তিদের চওড়া ব্যাটে টেস্ট বাঁচিয়ে সেরা শেফালি

মহিলা ক্রিকেটে ভারতের স্মরণীয় দিন। টেস্ট অভিষেকে উজ্জ্বল ক্রিকেটারদের অদম্য লড়াইয়ের দৌলতে অনবদ্যভাবে টেস্ট বাঁচাল ভারত। বাগে পেয়েও তাই ব্রিস্টলে জয় অধরা থেকে গেল হিদার নাইটের ইংল্যান্ডের কাছে। ম্যাচের সেরা হয়েছেন শেফালি ভার্মা।

সেরা শেফালি

সেরা শেফালি

ফলো অনে বাধ্য হয়ে গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৮৩। দলের ৯৯ রানের মাথায় ফেরেন শেফালি ভার্মা। প্রথম ইনিংসে ৯৬ করার পর আজ তিনি আউট হন ৮৩ বলে ৬৩ রান করে। এদিন একটি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে তিনি মহিলাদের টেস্টে নতুন রেকর্ডও গড়েন। একই টেস্টে এর আগে কেউ তিনটি ছক্কা হাঁকাননি, অভিষেক টেস্টেই যে নজির গড়লেন শেফালি। তিনি ম্যাচের সেরার পুরস্কারটিও পেয়েছেন। শেফালি বলেন, নিজের শক্তি সম্পর্কে সচেতন থেকে ও আত্মবিশ্বাস সম্বল করেই খেলেছি। শতরান হাতছাড়া করে হতাশ হলেও দলের হয়ে ভালো খেলা চালিয়ে যাওয়াই লক্ষ্য।

উজ্জ্বল দীপ্তি

উজ্জ্বল দীপ্তি

শেফালি ফেরার পর দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দীপ্তি শর্মা। বাংলা দলে খেলা এই ক্রিকেটারও অভিষেকে অর্ধশতরান পেলেন। তিনে নেমে ১৬৮ বলে ৫৪ রান করেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ১৬৫ রানের। ফলে দীপ্তি যখন আউট হন দলের ১৭১ রানের মাথায়, ভারতের লিড তখন ছয়। সেখান থেকে ফের ধস নামে ব্যাটিং লাইন আপে। অধিনায়ক মিতালি রাজ চার, পুণম রাউত ৩৯, পূজা বস্ত্রকার ১২ ও হরমনপ্রীত কৌর ৮ রানে আউট হন। ভারতের সপ্তম উইকেট পড়ে ১৯৯ রানে। ১৮ রান করে শিখা পাণ্ডে যখন আউট হন ভারতের স্কোর তখন ২৪০। চা বিরতিতে স্কোর ছিল ৮ উইকেটে ২৪৩। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট নিলেন ইংল্যান্ডের সফলতম বোলার সোফি এক্লেসটোন।

অদম্য লড়াই

অদম্য লড়াই

স্বাভাবিকভাবেই ইংল্যান্ড যখন টেস্ট জয়ের গন্ধ পেতে শুরু করেছে তখনই রুখে দাঁড়ান স্নেহ রানা ও তানিয়া ভাটিয়া। তাঁদের অবিচ্ছেদ্য নবম উইকেট জুটিতে ওঠে ১০৪ রান। ভারত ১৭৯ রানে এগিয়ে থাকায় ম্যাচ ড্র নিশ্চিত হয়ে যেতেই খেলায় যবনিকা টানার সিদ্ধান্ত নেয় দুই দল। টেস্টে অভিষেক হওয়া ক্রিকেটাররাই দারুণ লড়াই চালিয়ে ম্যাচ বাঁচাতে সক্ষম হলেন। ১৫৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন স্নেহ রানা, তানিয়া ভাটিয়া করেন ৪৪। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং লাইন আপে ভারত বেশ কিছু রদবদল করেছিল।

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

সাত বছর পর টেস্ট খেলতে নেমে ফলো অনে বাধ্য হয়েও ম্যাচ বাঁচাতে পারায় সতীর্থদের প্রশংসা করেছেন অধিনায়ক মিতালি রাজ। ড্রেলিংরুমে পজিটিভ পরিবেশ রয়েছে বলেও দাবি তাঁর। পাঁচ বছর পর দলে ডাক পেয়ে এমন ইনিংস খেলে ম্যাচ বাঁচাতে পেরে খুশি স্নেহ রানা। এই ইনিংস বাড়তি আত্মবিশ্বাস এনে দিল মিতালির দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+