ডেভিড ওয়ার্নার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কোন সিরিজে শেষবার নামবেন?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গেই এখন ইংল্যান্ডে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলে অ্যাশেজ সিরিজ রয়েছে অজিদের। যদিও অ্যাশেজের পর অবসর নেওয়ার পরিকল্পনা নেই অজি ওপেনারের।
তিনি নিজের শহরে, নিজের মাঠেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও সেই সিরিজ অবধি দলে জায়গা ধরে রাখাই ওয়ার্নারের বড় চ্যালেঞ্জ।

টেস্ট ক্রিকেটের পর কিছুদিন সাদা বলের ক্রিকেট খেলবেন। তবে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের পরই তিনি পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন। ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, বিদেশের মাটিতে ওয়ার্নারের শেষ টেস্ট হতে চলেছে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজেই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর অ্যাশেজ সিরিজের পাঁচটি টেস্ট। আট সপ্তাহে অস্ট্রেলিয়া খেলবে ৬টি টেস্ট। ভারত সফরে সর্বশেষ টেস্ট সিরিজেও চেনা ছন্দে ছিলেন না ওয়ার্নার। কনুইয়ের চোটের কারণে তিনি টেস্ট সিরিজের মাঝেই ছিটকে যান।

বেকেনহ্যামে অস্ট্রেলিয়ার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের ওয়ার্নার বলেন, আমি আগে থেকেই বলে এসেছি ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলব। যদি এখন রান পাই, তাহলে অস্ট্রেলিয়াতেও খেলার সুযোগ পাব। পাকিস্তান সিরিজেই শেষবার টেস্ট খেলতে চাই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলব না।
২০২২ সালের পর থেকে টেস্টে ওয়ার্নারের ব্যাটিং গড় ২৬, শেষ ২৪টি ইনিংসে মাত্র ২টি অর্ধশতরান রয়েছে। ওয়ার্নার বলেন, আমি সব সময়ই কোনও ম্যাচ নিজের শেষ ভেবেই খেলে থাকে। এটাই আমার খেলার স্টাইল। দলে থেকে সতীর্থদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেরা এনার্জি নিয়ে খেলা আর কঠোর পরিশ্রমেই জোর দেন।

অস্ট্রেলিয়া অ্যাশেজে পর দক্ষিণ আফ্রিকা ও ভারতে সাদা বলের ক্রিকেট খেলবে। এরপর বিশ্বকাপ। বিশ্বকাপের পর ভারতেই টি ২০ সিরিজ খেলবে অজিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অ্যাশেজ ও বিশ্বকাপ জয়ই আপাতত অস্ট্রেলিয়ার তিন প্রধান টার্গেট বলে জানিয়েছেন ওয়ার্নার।
দলকে সাফল্য এনে দিতে ব্যাটে-বলে সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করছেন ওয়ার্নার। সবকিছু ঠিকঠাক চললে এই চ্যালেঞ্জ সামলাতে তাঁরা প্রস্তুত বলেও দাবি অজি ওপেনারের। টি ২০ বিশ্বকাপে খেলতে চান। সে কারণে ফেব্রুয়ারি থেকেই আইপিএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে নিজেকে সেরা ছন্দে রাখার পরিকল্পনা ওয়ার্নারের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications