বিশ্বকাপের আগে হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর, প্রয়াত ডেভিড মিলারের একরত্তি সমর্থক অ্যানি
বিশ্বকাপের আগে হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর, প্রয়াত ডেভিড মিলারের একরত্তি সমর্থক অ্যানি
বিশ্ব ক্রিকেট সার্কিটে আলোড়ন ফেলে ডেভিড মিলারের একটি পোস্ট, আর তাতেই বেদনার রেশ নেমে এসেছে ক্রিকেটপ্রেমীদের মনে। দুঃখে নিঃসন্দেহে বহু মানুষের হৃদয় মোচর দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা তারকা ডেভিড মিলারের একরত্তি পাগল সমর্থক অ্যানি আর বেঁচে নেই। শনিবারই প্রয়াত হয়েছে সেই ফুলের মতো সুন্দর একরত্তি। ডেভিডের অত্যন্ত কাছের বন্ধুর মেয়ে এই অ্যানি।

এই মুহূর্তে ভারতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন ডেভিড মিলার। টি-২০ সিরিজে খেলার পর বর্তামানে দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতীয় দলেরল বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন। প্রথম একদিনর ম্যাচে লখনউ-এর কঠিন পিচে ৬৩ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মিলার। রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে এবং তাঁর পাগল ভক্ত অ্যানির প্রয়াণে শোকের কবলে মিলার। তিনি ইনস্টাগ্রামে একরত্তি মেয়েটার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
অ্যানির সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিধ্বংসী বাম হাতি ক্রিকেটার। ম্যাচের পর মিলার অ্যানিকে সঙ্গে করে স্টেডিয়ামে নিয়ে যাওয়া, ড্রেসিং রুমে তাঁকে কোলে বসিয়ে ছবি তোলা এবং তার সঙ্গে কাটানো আরও অনেক মুহূর্ত শেয়ার করেছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিলার লিখেছেন, "তোমাকে প্রচণ্ড মিস করব। আমরা জানা সব থেকে বড় হৃদয়ের এক জন মানুষ ছিলে তুমি। লড়াইকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলে তুমি। সব সময়েই পজিটিভ থাকতে এবং হাসি মুখে থাকতে। তুমি আমায় জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখিয়েছো। আমি গর্বিত তোমার সঙ্গে জীবনের পথে হাঁটতে পেরে। আমি তোমায় অত্যন্ত ভালবাসি। শান্তিতে ঘুমাও।" যদিও অধিকাংশ রিপোর্টে অ্যানিকে মিলারের মেয়ে হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তথ্য একে বারেই ঠিক নয়। এটি ভুল তথ্য, অ্যানি মিলারের মেয়ে নন এবং সে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে এবং তাঁর সব থেকে বড় ভক্তদের মধ্যে অন্যতম।












Click it and Unblock the Notifications