ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট দলে কনওয়ের পরিবর্তে মিচেল, কবে আসছেন কেনরা?

টি ২০ বিশ্বকাপ ফাইনাল ও ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর এবার টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন ডেভন কনওয়ে। ভারত সফরের আগে যা নিঃসন্দেহে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব-জয়ী নিউজিল্যান্ডের পক্ষে বড় ধাক্কা। কনওয়ে ছিটকে যেতেই ভাগ্য খুলল টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের নায়ক ড্যারিল মিচেলের।

নিউজিল্যান্ডের টেস্ট দলে কনওয়ের পরিবর্তে মিচেল

২০১৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন ড্যারিল মিচেল। গত জানুয়ারিতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে তিনি শতরানও করেন। কনওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আউট হওয়ার হতাশায় ব্যাটে ঘুষি চালিয়ে হাত ভেঙেছেন। কিউয়ি কোচ গ্যারি স্টেড বলেন, দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরুর আগে কনওয়ের ছিটকে যাওয়া যেমন একদিকে দুর্ভাগ্যজনক, তবে অন্য কারও সামনে নিজেকে মেলে ধরারও সুযোগ করে দিচ্ছে। ড্যারিলের মতো বহুমুখী প্রতিভা, যিনি ব্যাটিংয়েও দারুণ ছন্দে রয়েছেন, তাঁকে দলে নেওয়া হল। টেস্টেও নিজের দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন। আশা করি, তিনি নিজেও টেস্ট দলে ফের জায়গা করে নিতে পেরে উত্তেজিত। কনওয়ে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দলে ফিরতে পারবে বলে আশাবাদী কিউয়ি টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের টেস্ট দলে কনওয়ের পরিবর্তে মিচেল

টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলে কালই ভারতে এসে পৌঁছাবে কেন উইলিয়ামসনের দল। এই দলের সঙ্গেই ভারতে আসবেন কনওয়েও। তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু বুধবার থেকে। রবিবার শেষ ম্যাচের পর টি ২০ দলের যাঁরা দেশে ফিরবেন তাঁদের সঙ্গী হবেন কনওয়ে। দেশে ফিরে আইসোলেশনে থাকতে হবে তাঁদের। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের টেস্ট দলে থাকা রস টেলর, টম লাথাম, নিল ওয়াগনার, উইল সমারভিল, আয়াজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল ও উইলিয়াম ইয়ং জয়পুরে অনুশীলন শুরু করে দিয়েছেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে উইল ইয়ং যেমন টপ অর্ডারে সুযোগ পেতে পারেন, তেমনই ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রও অভিষেক টেস্ট খেলতে পারেন কানপুরে।

নিউজিল্যান্ডের টেস্ট দলে কনওয়ের পরিবর্তে মিচেল

ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার যাঁরা টি ২০ সিরিজের দলে নেই তাঁদের নিয়ে মুম্বইয়ে কাল থেকে শুরু হচ্ছে শিবির। এই শিবিরে থাকবেন অজিঙ্ক রাহানে, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, প্রসিদ্ধ কৃষ্ণ, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত ও জয়ন্ত যাদব। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে শিবির চলবে। দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। এদিকে, রবিবারের ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি ২০ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ইডেন। ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। দর্শকদের মাস্ক, স্যানিটাইজারের পাউচ মাঠে ঢোকার সময় দেওয়া হবে। সাংবাদিকদেরও ভ্যাকসিনের দুটি ডোজ ও ম্যাচের ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। সাংবাদিক বৈঠক হবে ভার্চুয়ালি। ড্রেসিংরুমের আশেপাশে জৈব সুরক্ষা বলয়ের কাউকে ঘেঁষতে দেওয়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+