Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam: পহেলগাঁও হামলা পাকিস্তানের মদতেই! শরিফের নীরবতা দেখে চাঞ্চল্যকর দাবি দানিশ কানেরিয়ার

Pahalgam: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গতকালের জঙ্গি হামলার পিছনে মদত রয়েছে পাকিস্তানের! পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভূমিকাই তা স্পষ্ট করে দিচ্ছে।

এবার পাকিস্তানের হয়ে খেলা হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া তীব্র সমালোচনা করলেন শেহবাজ শরিফের। করলেন চাঞ্চল্যকর দাবি।

Pahalgam

গতকালের জঙ্গি হামলায় এখনও অবধি ২৮ জনের মৃত্যু হয়েছে। অনেকে আহত। বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সেলেব থেকে সাধারণ মানুষ এই কাপুরুষোচিত হামলার নিন্দা করেছেন।

ব্যতিক্রম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শরিফের শেষ দুটি পোস্টের একটি গতকাল তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের। অপরটি আজ তুরস্কের ভূমিকম্পের ঘটনা নিয়ে। কিন্তু পহেলগাঁওয়ের হামলা নিয়ে তিনি নীরব। যা অবাক করার মতো।

ইতিমধ্যেই ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে। যা বেকায়দায় ফেলে দেবে পাকিস্তানকে। বিশ্ব দরবারে আরও জোরালো হবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া, জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার দীর্ঘদিনের দাবি।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া আজ এক্স হ্যান্ডলে লিখেছেন, যদি পাকিস্তানের সত্যিই পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় কোনও ভূমিকা না থাকে, তাহলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এখনও ওই ঘটনার নিন্দা করলেন না কেন?

কানেরিয়া আরও লিখেছেন, কেন পাকিস্তানের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে? তার আসল কারণ, শেহবাজ শরিফ সত্যিটা জানেন। তিনি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিয়ে মদত দিয়ে চলেছেন। তার এই ভূমিকাকে ধিক্কার। কানেরিয়ার এই পোস্টের পর তাঁকে পাকিস্তানের অনেকেই আপত্তিকর শব্দ প্রয়োগ করে আক্রমণ করে চলেছেন। তাঁকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+