Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সব রেকর্ড ভেঙে দিলেন সি আর ৭, সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকার শীর্ষে পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী তারকা

সব রেকর্ড ভেঙে দিলেন রোনাল্ডো

চ্যম্পিয়ন্স লিগের আগামী সংস্করণে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার রাস্তা আরও প্রসস্থ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। টোটেনহ্যামের বিরুদ্ধে রোনাল্ডোর হ্যাটট্রিকের উপর ভর করে ৩-২ গোলে জয় তুলে নিল রেড ডেভিলস। টোটেনহ্যামের বিরুদ্ধে নামারয় আগে শেষ দশ ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন রোনাল্ডো। কিন্তু হটস্প্যারের বিরুদ্ধে তাঁর হ্যাটট্রিক রোনাল্ডোকে এক অনন্য সম্মান এনে দিল।

সব রেকর্ড ভেঙে দিলেন সি আর ৭, সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকার শীর্ষে পাঁচবারের ব্যালন ডিওর জয়ী তারকা

এই হ্যাটট্রিকের ফলে ক্লাব এবং দেশের জার্সিতে গোল করার নিরিখে ফিফার রেকর্ড অনুযায়ী পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়ে উঠলেন সিআর সেভেন। ক্লাব এবং দেশের হয়ে এই দিন ৮০৭ নম্বর গোলটি করে ফেললেন পর্তুগিজ কিংবদন্তি।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও তারা আর্সেনালের থেকে দুই পয়েন্টেই এগিয়ে রয়েছে।

ম্যানচেস্টারের বিরুদ্ধে হারের ফলে শেষ আট ম্যাচে এই নিয়ে পঞ্চমবার পরাস্থ হল টোটেনহ্যাম হটস্পার। ম্যান ইউ-এর বিরুদ্ধে হারের ফলে জোর ধাক্কা খেয়েছে হ্যারি কেনের দলের প্রথম চারে শেষ করার স্বপ্ন। চতুর্থ স্থানে থাকা ম্যান ইউ-এর থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে টোটেনহ্যাম।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনের পর থেকে খুব একটা ছন্দে এখনও পর্যন্ত পাওয়া যায়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ৩৭- বছর বয়সী ফুটবলারের দক্ষতা এবং ক্ষমতা হ্রাস পাচ্ছে কি না, তা বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিরুদ্ধে ইউনাইটেডের বিধ্বস্ত হওয়ার দিন মাঠে ছিলেন না রোনাল্ডো। ওই ম্যাচে ৪-১ গোলে হারে ম্যান ইউ। সেই সময়ে উরুর চোটের জন্য রিহ্যাব করাতে পর্তুগলে গিয়েছিলেন রোনাল্ডো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর না থাকার জন্য সমালোচিত হতে হয় পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী ফুটবলারকে।

পেপ গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়া দলে পাঁচটি পরিবর্তন এনেছিলেন রাফ র্যাংনিক। অসুস্থতার কারণে দলে ছিলেন না মাঝমাঠের কাণ্ডারী ব্রুনো ফার্নান্ডেজ। বক্সের বাইরে থেকে ফ্রেডের পাস ধরে ম্যাচের ১২ মিনিটে চোখ ধাঁধানো গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধেই সমতা ফেরায় টোটেনহ্যাম। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এর তিন মিনিটের মাথায় ফের ঝলসে ওঠেন রোনাল্ডো। জর্ডান স্যাঞ্চোর থেকে পাওয়া বল ক্ষিপ্রতার সঙ্গে জালে জড়ান পর্তুগিজ নক্ষত্র। হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে ৭২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনে টোটেনহ্যাম। ৮১ মিনিটে ফের এক বার ম্যান ইউকে এগিয়ে দেন রোনাল্ডো। অ্যালেক্স টেলাসের পাস থেকে স্পার্স-এর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+