আইপিএলের এক ইনিংসে সর্বাধিক বার পাঁচ উইকেট নেওয়া ৫ বোলারের তালিকায় ভারতের এক
আইপিএলের এক ইনিংসে সর্বাধিক বার পাঁচ উইকেট নেওয়া ৫ বোলারের তালিকায় ভারতের এক
অনেকের মতে আইপিএল ব্যাটসম্যানদের টুর্নামেন্ট। যে বা যারা সেই যুক্তিকে সমর্থন করেন, তাঁদের নিম্নোক্ত পরিসংখ্যানের দিকে তাকাতেই হবে। যেখানে দেখানো হয়েছে আইপিএলের এক ইনিংসে (ম্যাচ সংখ্যার নিরিখে) সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলারের তালিকা। সেই তালিকায় ভারতীয় বোলারদের সংখ্যা কত।

জেমস ফকনার
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, পুনে ওয়ারিয়র্স ও রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলেন জেমস ফকনার। টুর্নামেন্টে মোট ৬০টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার দুই বার পাঁচ উইকেট নিয়েছেন। তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে এই নজিরের মালিক হয়েছেন। ১৬ রান দিয়ে নেওয়া ৫ উইকেট আইপিএলে ফকনারের সেরা স্পেল।

জয়দেব উনাদকাট
আইপিএলে দুই বার পাঁচ উইকেট নিয়েছেন ভারতের জয়দেব উনাদকাট। যদিও তিনি ৮২টি ম্যাচ খেলে এই কীর্তির অধিকারি হয়েছেন। তাই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরাষ্ট্রের বাঁ-হাতি ফাস্ট বোলার। ২৫ রান দিয়ে নেওয়া ৫ উইকেট আইপিএলে জয়দেবের সেরা স্পেল।

আলজাররি জোসেফ
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন আলজাররি জোসেফ। এক বার পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার। ২০১৯ সালের আইপিএলে ১২ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা স্পেল।

সোহেল তানবীর
২০০৮ সালে রাজস্থান রয়্যালসের আইপিএল জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সোহেল তানবীর। সেবার ওই দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার। তিনি একবার পাঁচ উইকেট নিয়েছিলেন। ১৪ রান দিয়ে নেওয়া ৬ উইকেট আইপিএলে সোহেল তানবীরের সেরা স্পেল।

অ্যাডাম জাম্পা
আইপিএলে এখনও পর্যন্ত মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন অ্যাডাম জাম্পা। ইতিমধ্যে তিনি একবার পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন। ১৯ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা বোলিং স্পেল।












Click it and Unblock the Notifications