Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cricketer Turned Politician: বাইশ গজ থেকে ভোটের ময়দানে, টিম ইন্ডিয়ার তারকাদের রাজনীতির ইনিংস

ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সংযোগ যেমন খুব পোক্ত। তেমনই সুসম্পর্ক রাজনীতিরও। ২২ গজকে বিদায় জানানোর পর অনেক ভারতীয় ক্রিকেটারই রাজনীতিতে প্রবেশ করেছেন। কেউ সাফল্য পেয়েছেন, কেউ আবার ব্যর্থতার অতল গভীরে হারিয়ে গিয়েছেন। কংগ্রেস, হোক বা বিজেপি, শাসক হোক বিরোধী অবসরের পর রাজনীতির আঙিনায় এসেছেন অনেক তারকা ক্রিকেটারই।

টাইগার পাতৌদি থেকে আজহারউদ্দিন হয়ে আজকের গৌতম গম্ভীর, ক্রিকেটের ময়দান থেকেই সরাসরি পৌঁছে গিয়েছেন রাজনীতির ময়দানে। শুধু দেশে নয়, এই রাজ্যেও এমন উদাহরণ কম নেই। দেশ রাজ্য মিলিয়ে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়ার সংখ্যাটা বেশ লম্বা।

গম্ভীর

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাজনীতিতে প্রথম প্রবেশ করেছিলেন প্রাক্তন অধিনায়ক টাইগার পাতৌদি। ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে ভিএইচপির টিকিটে গুরুগ্রাম কেন্দ্র থেকে লড়েছিলেন। জিততে পারেননি। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোপাল কেন্দ্র থেকে লড়লেও পরাজয় হয় টাইগারের।
রাজনীতির আঙিনায় সাফল্য পেয়েছেন চেতন চৌহান। গাভাসকরের সতীর্থ এই ওপেনার বিজেপির টিকিটে দুই বার উত্তরপ্রদেশের আমরোহা কেন্দ্র থেকে জিতে লোকসভায় প্রতিনিধিত্ব করেছিলেন।

খেলার মাঠের মতোই রাজনীতির ময়দানেও বিশেষ ভাবে দাগ কাটতে পেরেছেন নভজ্যেত সিং সিধু। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। সব সময়ই ক্ষমতার অলিন্দে থাকতে ভালোবাসেন সিধু। তাঁর রাজনৈতিক জীবনও বেশ বর্ণময়।পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকার পাশাপাশি রাজ্যের মন্ত্রীও ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের লোকসভার সাংসদ ছিলেন। এরপর রাজ্যসভার সাংসদও ছিলেন।

মনোজ

ক্রিকেট জীবনের শেষটা বিতর্কিত ছিল মহম্মদ আজহারউদ্দিনের। তবে রাজনীতিতে এসে কিন্তু সাফল্য পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।২০০৯ সালে কংগ্রেসে যোদগান করেন ,সেই বছর সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে জয়ী হয়ে লোকসভার সদস্য হন।

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদের রাজনীতির কেরিয়ারও কিন্তু বে বর্ণময়।বিহারের দ্বারভাঙ্গা কেন্দ্র থেকে তিনবার বিজেপির টিকিটে জেতেন। এরপর পদ্মশিবির থেকে কংগ্রেসে যোগ দেন। এরপর আবার যোগ দিয়েছেন তৃণমূলে।

সচিনের বন্ধু তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ২০০৯ সালের বিধানসভা ভোটে লোক ভারতীয় পার্টির হয়ে লড়েছিলেন। কিন্তু সাফল্য পাননি। পাশাপাশি মনোজ প্রভাকরও বিজেপিতে যোগ দিয়েছিলেন।২০১৯ সালে বিজেপির টিকিটে জিতে লোকসভার সদস্য হয়েছেন গৌতম গম্ভীরও।

দিন্দা

এবার নজর রাখা যাক এই রাজ্যের দিকে। বাম আমলে ক্রীড়াবিদদের সরাসরি রাজনীতির আঙিনায় দেখা না গেলেও পরিবর্তনের জমানায় চিত্রটা বদলেছে। ২০১৬ সালে ভোটে তৃণমূলের টিকিটে ভোটে জিতে বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন লক্ষ্মীরতন শুক্লা। তবে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন তিনি।

২০২১ সালের ভোটে তাঁর পরিবর্তে তৃণমূলে হয়ে ব্যাট ধরেন মনোজ তিওয়ারি। শিবপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক কিন্তু রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। মনোজের সতীর্থ অশোক দিন্দা আবার পদ্ম শিবিরের সদস্য। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ময়না কেন্দ্রের বিধায়ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+