সিপিএল ২০২০ : জামাইকাকে হারিয়ে তৃতীয় স্থান ধরে রাখল সেন্ট লুসিয়া
সিপিএল ২০২০ : জামাইকাকে হারিয়ে তৃতীয় স্থান ধরে রাখল সেন্ট লুসিয়া
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামাইকা তালাওয়াসকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থান ধরে রাখল সেন্ট লুসিয়া স্টারস। ১১ রানে জয় হাসিলের পর ১০ ম্যাচে ১২ পয়েন্টে অবস্থান করছেন ড্যারেন স্যামির দল। সমপরিমাণ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আন্দ্রে রাসেলের জামাইকা তালাওয়াস।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট লুসিয়া স্টারস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল ড্যারেন স্যামির দল। সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নাজিবুল্লাহ জারদান। ৩২ রান করেন রস্টন চেজ ও রাহকিম কর্নওয়াল। জামাইকা তালাওয়াসের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন মুজিব উর রহমান।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমে যায় জামাইকা তালাওয়াস। ব্যর্থ হন আন্দ্রে রাসেল (০), কার্লোস ব্রাথওয়েট (১), রোভম্যান পাওয়েল (২)। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন গ্লেন ফিলিপস। সেন্ট লুসিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন জাহির খান ও জেভেলে গ্লেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জাহিরকেই দেওয়া হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications