Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে বড় ধাক্কা ভারতের, পদক সংখ্যা নামবে হু হু করে! কারণ কী?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের পরবর্তী আসর বসবে ২০২৬ সালে গ্লাসগোয়। তবে তার আগে গেমসকে কেন্দ্র করে বড় ধাক্কা খেল ভারত।
ক্রিকেট, হকি, শ্যুটিংয়ের মতো ক্রীড়াক্ষেত্রগুলি থেকে ভারতের সোনা-সহ নানা পদক জেতার সম্ভাবনা বেশি থাকে। ফলে এই খেলাগুলি না থাকলে তা ভারতের কাছে হতে চলেছে বড় ধাক্কা।

২০২৬ সালের ২৩ জুলাই শুরু হয়ে গ্লাসগো গেমস চলবে ২ অগাস্ট পর্যন্ত। ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ১৯ রকমের খেলা ছিল। সেটাই এবার কমিয়ে আনা হলো দশে। গ্লাসগো গেমসে থাকছে না হকি, ব্যাডমিন্টন, শ্যুটিং, ক্রিকেট, কুস্তি, টেবল টেনিস, স্কোয়াশ, রোড রেসিং, তিরন্দাজি।
প্রথমে ২০২৬ সালের গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। কিন্তু আর্থিক কারণে গেমস আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় তারা। এরপরই দায়িত্ব পায় স্কটল্যান্ড, গ্লাসগো ১২ বছর পর গেমস আয়োজনের দায়িত্ব পায়।
অ্যাথলেটিক্স ও প্যারা অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), সাঁতার ও প্যারা সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং ও প্যারা ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন ও প্যারা পাওয়ারলিফটিং, বক্সিং, জুডো, বোলস ও প্যারা বোলস এবং থ্রি ইনটু থ্রি বাস্কেটবল ও থ্রি ইনটু থ্রি হুইলচেয়ার বাস্কেটবল থাকছে গ্লাসগো গেমসে।
কমনওয়েলথ গেমসের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মূলত ১০ বা তার আশেপাশের সংখ্যার ক্রীড়াক্ষেত্র নিয়েই এই ইভেন্ট হয়ে থাকে। বার্মিংহ্যামে ছিল ১৯টি ইভেন্ট। সেটিই কমিয়ে দশে আনার অন্যতম কারণ হতে পারে প্রতিযোগিতার ঐতিহ্যর সঙ্গে তাল মেলানো।
১৯৯৮ সালের পর থেকে এই ইভেন্টে খেলার সংখ্যা বাড়তে থাকে। সেটি কমিয়ে আনা আয়োজক দেশের আর্থিক বোঝাও লাঘব করবে। বাজেট-ফ্রেন্ডলি গেমস আয়োজনও খেলার ক্ষেত্র কমানোর অন্যতম কারণ। ২০২২ সালে সুনির্দিষ্ট কারণে গেমস থেকে বাদ পড়েছিল শ্যুটিং। তা থাকছে না গ্লাসগোতেও।
ক্রীড়াবিদ ও কোচিং স্টাফদের হোটেলে রাখা হবে। গ্লাসগো গেমস হবে চারটি স্টেডিয়ামে। কমনওয়েলথ গেমসের শ্যুটিং থেকে ভারত আজ অবধি ৬৩টি সোনা-সহ ১৩৫টি পদক জিতেছে। কুস্তিতে বিভিন্ন বিভাগে এসেছে ১১৪টি পদক। পুরুষ হকিতে এসেছে তিনটি রুপো ও দুটি ব্রোঞ্জ।
কমনওয়েলথ গেমসের মহিলাদের হকিতে ২০০২ সালে সোনা-সহ মোট তিনটি পদক জিতেছে ভারত। ব্যাডমিন্টনে কমনওয়েলথ গেমস থেকে ভারতীয় শাটলাররা জিতেছেন ১০টি সোনা, ৮টি রুপো, ১৩টি ব্রোঞ্জ। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট ছিল, তাতে ভারত রুপো জেতে। টেনিস ও স্কোয়াশেও ভারতের পদকের আশা ছিল। তবে নয়া সিদ্ধান্তে ভারতের পদক সংখ্যায় বড় ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হলো।
-
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স












Click it and Unblock the Notifications