বিসিসিআই-র নির্বাচন ১ দিন পিছোনো নিয়ে সিওএ সদস্যদের দ্বন্দ্ব
বিসিসিআই-র নির্বাচন ১ দিন পিছোনো নিয়ে সিওএ সদস্যদের দ্বন্দ্ব
বিসিসিআই-র নির্বাচন এক দিন পিছিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ালেন সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ সদস্যরা। যদিও বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া শীর্ষ আদালত মনোনিত ওই কমিটি।

এতদিন পর্যন্ত ঠিক ছিল যে বিসিসিআই-র সেন্ট্রাল বডির নির্বাচন হবে ২২ অক্টোবর। কিন্তু সেই ভোট এক দিন পিছিয়ে ২৩ অক্টোবর করা হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ প্রধান বিনোদ রাই। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য বিসিসিআই-র ভোট পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাই।
সূত্রের খবর, এই সিদ্ধান্তে রাজি ছিলেন না সিওএ-র অন্যতম সদস্য তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি। মঙ্গলবারের বৈঠকে তিনি কমিটির চেয়ারম্যান বিনোদ রাই ও অন্য সদস্য রবি থোরগেকে স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের ক্রিকেট সংস্থাগুলির ভোট পিছোনোর সংস্থান থাকলেও, বিসিসিআই-র সেন্ট্রাল বডির ক্ষেত্রে তা কার্যকর নয়। যদিও শেষ পর্যন্ত ভোট পিছোনোরই সিদ্ধান্ত নেয় বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications