পায়ে পায়ে পঞ্চাশের পথে পূজারা, অকপটে জানালেন নিজের সমালোচকের সম্পর্কে

৫০ তম টেস্টের আগে আত্মবিশ্বাসী পূজারা জানালেন ক্রিকেট ছেড়ে থাকতে খারাপ লাগে।

পায়ে পায়ে পঞ্চাশ। কলম্বো টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে কেরিয়ারের পঞ্চাশতম টেস্ট খেলতে নামবেন চেতেশ্বর পূজারা। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি।

বৃহস্পতিবার থেকে কলম্বোয় শুরু ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সেখানেই কেরিয়ারে পঞ্চাশে পা রাখবেন পূজারা। শুরুটা সেই ২০১০ সালের ৯ অক্টোবর। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। কপিবুক ক্রিকেটার পূজারা সেখান থেকে পথ চলা শুরু করে ধীরে ধীরে নিজেকে ক্রিকেটার হিসেবে পরিণত করেছেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবেও অনেকে তাঁকে দেখেন। টেকনিকের ওপর দখল দুরন্ত এই টপ অর্ডার ভারতীয় ব্যাটসম্যানের।

পায়ে পায়ে পঞ্চাশের পথে পূজারা, অকপটে জানালেন নিজের সমালোচকের সম্পর্কে

অনেকবারই নিজে একা দায়িত্ব নিয়ে ভারতকে জয় এনে দিয়েছেন পূজারা। ২০১২-তে ইংল্যান্ড, ২০১৫-তে শ্রীলঙ্কা, ২০১৬য় ইংল্যান্ডের বিরুদ্ধে এই ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ১২টি শতরান এবং ১৫টি অর্ধশতরান সহ ৪৯ টেস্টে পূজারার মোট রান ৩৯৬৬। ব্যাটিং গড়ও ঈর্ষণীয় ৫২.১৮। আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা।

পায়ে পায়ে পঞ্চাশের পথে পূজারা, অকপটে জানালেন নিজের সমালোচকের সম্পর্কে

পূজারার ক্রিকেট কেরিয়ারের শুরুর দিন থেকেই বড় সমালোচক ছিলেন তাঁর বাবা অরবিন্দ পূজারা। তিনিই ছিলেন প্রথম কোচ। তবে নিজের ৫০ তম টেস্ট খেলার প্রাক্কালে পূজারার মত তাঁর বাবা এখন আগের মত কড়া নন।
পূজারা বলছেন, 'আেমার বাবা বরাবরই আমার সবচেয়ে ভাল সমালোচক। আমার সবচেয়ে কড়া নিন্দাও উনিই করেন বরাবর। কিন্তু এখন নিজেদের মধ্যে আমরা একটা বোঝাপড়া করে নিয়েছি। এখন আমাদের মধ্যে যাই কথা হোক না কেন, তার একটা শেষ থাকে। বাবা এখন আর আগের মতো আর কড়া নেই।'

গলে সদ্যসমাপ্ত টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে বিভিন্ন সময়ে চোটের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। যা ভীষণভাবে কষ্ট দেয়। সেসময় রাহুল দ্রাবিড়ের তাঁকে সাহায্য করেছিলেন। পূজারা জানিয়েছেন, 'রাহুল ভাই আমাকে বলেছিলেন, আমার টেকনিকে কোনও গলদ নেই। যে ভাবে খেলছ, খেলে যাও। রাহুল ভাইয়ের পরামর্শেই অনেক পরিশ্রম করি। নিজের উপর বিশ্বাসও ছিল। এ ভাবেই ফিরে আসি আমি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+