IPL 2021: মহেন্দ্র সিং ধোনির ছক্কায় সানরাইজার্স অস্তমিত! আইপিএলের প্লে অফে চেন্নাই সুপার কিংস

চলতি আইপিএলের শেষ দক্ষিণ ভারতীয় ডার্বিতেও জিতল চেন্নাই সুপার কিংস। শারজায় সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সরকারিভাবে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল মহেন্দ্র সিং ধোনির দল। দুই বল বাকি থাকতে ছক্কা মেরে দলকে প্লে অফে পৌঁছে দিলেন মাহি। এই নিয়ে ১১ বার আইপিএলের সেমিফাইনাল বা প্লে অফে পৌঁছাল সিএসকে।

মহেন্দ্র সিং ধোনির ছক্কায় সানরাইজার্স অস্তমিত

জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিনও ভালো শুরু করেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে সিএসকে তোলে বিনা উইকেটে ৪৭। ৬.৪ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০.১ ওভারে ঋতুরাজ গায়কোয়াড় আউট হন দলের ৭৫ রানে। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৪৫ রান করে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেসন হোল্ডারের বলে। ১৩.২ ওভারে সিএসকে ১০০ রান পেরোয়। যদিও পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল। ১৪.৪ ওভারে মঈন আলিকে বোল্ড করেন রশিদ খান। মঈন ১৭ বলে ১৭ রান করেন।

মহেন্দ্র সিং ধোনির ছক্কায় সানরাইজার্স অস্তমিত

১৩ ও ১৪ ওভারে ৬ রান করে তুলতে সক্ষম হয় সিএসকে। ১৫তম ওভারে ২ রান আসে, একটি উইকেটও পড়ে। ১৬তম ওভারে দুই বলের মধ্যে সুরেশ রায়না ও ফাফ দু প্লেসিকে আউট করে ম্যাচ জমানোর প্রয়াস চালান জেসন হোল্ডার। চার রান খরচ করে তুলে নেন দুটি মূল্যবান উইকেট। এই ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২ রানে হোল্ডারের বলে লেগ বিফোর হন সুরেশ রায়না। পঞ্চম বলটিতে তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪১ রান করে আউট হন দু প্লেসি। এরপর শেষ অবধি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন অম্বাতি রায়ুডু ও মহেন্দ্র সিং ধোনি। ১৭তম ওভারে আসে ৪, ১৮তম ওভারে ৬ রান আসে। তবে ১৯ ওভারে ভুবনেশ্বর কুমার ১৩ রান দিতেই চেন্নাই সুপার কিংসেক কাজ সহজ হয়ে যায়। সিদ্ধার্থ ওভারের শেষ ওভারে ধীরেসুস্থে খেলে দুই বল বাকি থাকতেই ধোনির ছক্কায় সরকারিভাবে আইপিএল প্লে অফে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। অম্বাতি রায়ুডু ১৩ বলে ১৭ ও ধোনি ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। সানরাইজার্সের সফলতম বোলার জেসন হোল্ডার ৪ ওভারে ২৭ রানে তিনটি উইকেট পেয়েছেন।

দল যেভাবে শেষ অবধি লড়াই চালিয়েছে তাতে সন্তুষ্ট সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। আরও ১০ থেকে ১৫ রান তোলা গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেও উপলব্ধি তাঁর। এদিনের ম্যাচের সেরা হয়েছেন জশ হ্যাজলউড। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কৃতিত্ব দিয়েছেন দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। শারজার এদিনের উইকেটে বাউন্স ছিল বলেও জানান ধোনি। শিশিরের সমস্যা থাকলেও উইকেট থেকে বাউন্স আদায়ে বোলারদের সমস্যা হয়নি বলেও জানান ক্যাপ্টেন কুল। গতবার আইপিএলে সিএসকে সপ্তম স্থানে শেষ করেছিল। এবার ফের চেনা ছন্দে। সুনীল গাভাসকরের মতে দুটি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়েছে। ভালো শুরু করছেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি। গতবার চেন্নাই সুপার কিংসকেও ভুগিয়েছিল ওপেনিং জুটি। একইসঙ্গে এবার শুরুর দিকে উইকেট তুলে বিপক্ষের উপর সিএসকে বোলাররা চাপ ধরে রাখাতেই ধোনিরা সাফল্য পাচ্ছেন বলে মনে করেন সানি। এদিন ধোনির ছক্কায় সিএসকের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই প্লে অফে পৌঁছানো নিশ্চিত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ধোনির ছক্কাটির তুলনা শুরু হয়েছে ২০১১ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ছক্কার সঙ্গে।

1
4-2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+