Champions Trophy: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে কোন দল? জেনে নিন জ্যোতিষ শাস্ত্রের গণনার ফলাফল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে যে দল জিতবে তারাই খেতাব জয়ের দুয়ারে পৌঁছে যাবে। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হবে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা, বিশেষ করে আইসিসি ইভেন্টে।
বিগত কয়েকটি আইসিসি ইভেন্টে ফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবার অবশ্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। কী হতে পারে ম্যাচের ফল? কোন দল জিততে পারে? তা নিয়ে নানা মুণির নানা মত। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে জ্যোতিষ শাস্ত্র কী বলছে?

তবে এই ম্যাচ জয় ভারতের জন্য যে সহজ হবে না তা জ্যোতিষ শাস্ত্র বলে দিচ্ছে। তবে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে জয় পেতে পারে জ্যোতিষ শাস্ত্রের গণনা এমনটাই বলছে। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৪৯ রানের বেশি করতে পারবেন না হেড। এমনকি ৫ বা ২৩ রান করে আউট হয়ে যেতে পারেন হেড। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সুমিত বাজাজ। তিনি জানিয়েছেন, বিরাট কোহলি অর্ধশতরান করতে পারেন এবং গিল ভালো খেলতে পারেন। সেমিফাইনালে টস ভাগ্য সঙ্গ দিতে পারে রোহিতকে।
তবে এই ম্যাচ ভারতের জন্য সহজ হবে না, কারণ অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। তবে তারা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার দুবাইয়ে খেলবে, ভারত এর আগে তিন ম্যাচে খেলে ফেলেছে। তাই কিছুটা সুবিধা পাবে ভারত.
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এই প্রতিবেদন লেখা হয়েছে। ওয়ান ইন্ডিয়া এই তথ্য যাচাই করেনি। এটাই ধ্রুব সত্য নয়। ম্যাচের নির্দিষ্ট সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর এবং ম্যাচের পরিস্থিতির উপর দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।












Click it and Unblock the Notifications