Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: নেতৃত্ব দিতে পারেন অনভিজ্ঞ গিল, নিউজিল্যান্ড ম্যাচে অতিরিক্ত দায়িত্ব বিরাট-পাণ্ডিয়াকে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম রক্ষার এই ম্যাচের ভারত অধিনায়ক রোহিত শর্মা নাও খেলতে পারেন। রোহিত একান্তই খেলতে না পারলে মেন ইন ব্লুকে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল। কারণ তিনি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলের সহ অধিনায়ক।

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আপাতভাবে নিয়ম রক্ষার হলেও এই ম্যাচের উপরেই বেশ কিছু সমীকরণ নির্ভর করছে, কারণ গ্রুপ পর্বে শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততে হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড ম্যাচে গিলের উপর নেতৃত্বের থাকলেও একই সঙ্গে দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলিরও।

Virat Kohli

গিলকে আসন্ন ম্যাচে অধিনায়ক করা হলে সহ অধিনায়ক নতুন বাঁছতে হবে ভারতীয় থিংক ট্যাঙ্ককে। এই পরিস্থিতিতে সহ অধিনায়কত্বের দৌড়ে অবশ্যই এগিয়ে থাকবেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মধ্যে একজন। তবে মাঠে দল পরিচালনার ক্ষেত্রে গিলকে শুধুমাত্র ইনপুট দিয়ে সাহায্য করতে হবে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে। কারণ এই দুজনেই ভারতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য।

ওডিআই ক্রিকেটে এর আগে কোনদিনই ভারতীয় দলকে নেতৃত্ব দেননি গিল, ফলে প্রথমবার নেতৃত্ব দিলে তাঁর অভিজ্ঞতার অভাব হতে পারে। এই ক্ষেত্রে থিঙ্কা অতিরিক্ত দায়িত্ব দিতে পারে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকেই। কারণ উভয়ই এর আগে ভারতীয় দলকে ওডিআই ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি দুজনেরই নেতৃত্বের একটা অভিজ্ঞতা রয়েছে।

গিল ২০২৪ সালের আইপিএলে গুজরাত দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে তরুণ গিলের নেতৃত্বে খুব একটা অভিজ্ঞতা নেই এই পরিস্থিতিতে দলের দুই সিনিয়র সদস্যের বাড়তি একটা ভূমিকা থাকতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে শেষ ম্যাচে চোটের কারণে অধিনায়ক জসপ্রীত বুমরাহ মাঠ থেকে বেরিয়ে গেলে সেই সময় ভারতীয় দলের নেতৃত্বের ভার ছিল বিরাট কোহলিক উপরেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+