Champions Trophy: শহরের নামই অতিরিক্ত অনুপ্রেরণা! 'দিল্লির ছেলে' শুনলে কেমন অনুভূতি হয় কোহলি-গম্ভীরের?
কথায় আছে দিল্লি কা লাড্ডু, কোন দিল্লির বাসিন্দাকে এই কথা শুনতে হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। সারা ভারত কেন গোটা বিশ্বেই এই কথাটা বেশ জনপ্রিয়। ভারতীয় ক্রিকেট দলে রয়েছে গভীর দিল্লি যোগ। এই দলের অন্যতম প্রধান ক্রিকেটার বিরাট কোহলি যেমন দিল্লির ভূমিপুত্র তেমনি কোচ গৌতম গম্ভীর দিল্লি বাসিন্দা। ফলে তারা পরিচিত হয়েছেন দিল্লির ছেলে নামেই(Delhi da munda)।
এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেও এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হল দুই দিল্লিবাসীকে। সারা বিশ্বের যে কোনও প্রান্তে খেলতে গেলেই তাদের দিল্লির ছেলে বলা ডাকা হয়। ছোট বেলা থেকে দিল্লিতে মানুষ হওয়ায় তাদের মানসিকতা কীভাবে তৈরি হয়েছে। এমনকি দিল্লির ছেলে কথাটা শুনলে তাঁদের কী মনে হয়? এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন গম্ভীর এবং কোহলি।

অন্যদিকে নিজের রাজ্যকে নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীরও। দিল্লি প্রসঙ্গে তিনি বলেছেন দিল্লির ছেলে কথাটার মধ্যে একটা ভালো মোটিভেশন আছে। খুবই সহজ আপনি যতবার ক্রিকেট মাঠে যাবেন এবং চেষ্টা করবেন জয় করার আমরা যখন দিল্লিতে বড় হচ্ছি তখন আমাদেরকে এই বিষয়টি শিখিয়ে দেয়া হয়েছিল।
ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার আগে পর্যন্ত গম্ভীর এবং বিরাটের সম্পর্কের রসায়ন ছিল অত্যন্ত জটিল। ২০২৩ সালের আইপিএলে গম্ভীর এবং বিরাটের মধ্যে বিবাদ বিতর্কের অন্যতম বিষয় ছিল যা অনেক দূর পর্যন্ত করিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্ব মুছে গিয়েছে বর্তমানে গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেট দলের খেলছেন বিরাট কোহলি এমনকি খারাপ সময় কাটিয়ে ফের ছন্দে ফিরে পাওয়ার আভাসও দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ।
আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করবেন কিং কোহলি। ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওডিআই খেলতে চলেছেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications