Champions Trophy: দল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই, প্রশ্নবাণ সামলাতে আসরে রোহিত ও মুখ্য নির্বাচক

নতুন বছরের শুরুতেই চর্চায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির মেগা এই টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি দেরি নেই। ফলে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে অপেক্ষার অবসান হচ্ছে আগামীকালই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হতে চলেছে শনিবার বেলাতেই। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলও।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল ১৮ বা ১৯ জানিয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হবে। তবে শুক্রবার বিকেলের পরই বিসিসিআইয়ের পক্ষ থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হল ১৮ জানুয়ারি দল ঘোষণা হবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই দল ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগারকর। বেলা ১২.৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন হবে। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুমরাহ দলে থাকতে পারেন। তবে সঞ্জু স্যামসন বা করুণ নায়ারের দলে সুযোগ নাও হতে পারে। শ্রেয়স আইয়ারকে দলে রাখতে পারেন নির্বাচকরা।

অর্থ্যাত দল ঘোষণার আগেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল রোহিত শর্মার নেতৃত্বেই খেলতে নামছে ভারত। কারণ হিটম্যানই অধিনায়ক হিসেবে দল ঘোষণার সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন। অস্ট্রেলিয়া সফর শেষে ভারতের ফেরার পর থেকেই দলকে নিয়ে প্রবল বিতর্ক চলছে। একাধিক খবর উঠে আসছে। ফলে আগামীকাল রোহিত এবং আগারকর প্রশ্নবাণ সামলাতে আসরে নামছেন। ফলে আগামীকাল শুধু দল ঘোষণা নয় একইসঙ্গে একগুচ্ছ ব্রেকিং নিউজ হওয়ার সম্ভাবনাও প্রবল।

সবথেকে বেশি চর্চা জসপ্রীত বুমরাহকে নিয়ে। আগে জানা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নাও খেলতে পারেন ভারতের ১ নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর পুরো ফিট হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরফলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে বুমরাহকে বাদ দিয়েই দল সাজাতে হতে পারে গৌতম গম্ভীরকে। কিন্তু এখন জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরো খেলতে পারেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন কিনা সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে।

বুমরাহ যদি ১০০ শতাংশ ফিট না থাকেন এবং তাঁকে খেলিয়ে দেওয়া হয়, তাহলে বড় বিপদ হতে পারে। সেক্ষেত্রে ভারত যদি সেমিফাইনাল ওঠে, তাহলে নক-আউট পর্ব থেকেই বুমরাহকে নামানো হবে। বুমরাহকে মূল দলে না রেখে রিজার্ভ দলে রাখা হতে পারে। বুমরাহের ফিটনেস দেখেই নির্বাচকরা কল নেবেন তবে তিনি শর্ত সাপেক্ষে তিনি অস্থায়ী দলে থাকবেন। তবে আগামীকাল দুপুরের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। । আর তৃতীয় ম্যাচ আছে আগামী ২ মার্চ। সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলবে না ভারত। অনেক জটিলতা এবং আলাপ-আলোচনার পরে স্থির হয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইতে। এমনকি ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনাল খেললেও সেই ম্যাচও হবে দুবাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+