Champions Trophy: হাল ছাড়তে নারাজ পিসিবি, জটিলতার মধ্যেই এবার আসরে পাকিস্তানের প্রধানমন্ত্রীও!

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান কিছুতেই হচ্ছে না, একটির পর একটি দিন কেটে গেলেও মেগা এই টুর্নামেন্ট নিয়ে সূচিই ঘোষণা করতে পারছে না আইসিসি। বিসিসিআই এবং পিসিবির মধ্যে শর্তের জটিলতায় আটকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। বিষয়টি এখন শুধু ক্রিকেটীয় স্তরে সীমাবদ্ধ নেই, রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরেও পৌঁছে গিয়েছে। পিসিবিকে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তান সরকার।

রবিবার বিষয়টি খোলামেলাভাবেই প্রকাশ করলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। রবিবার সাংবাদিক সম্মেলনে নাকভি দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তাদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শেহবাজ শরিফ শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, একইসঙ্গে পিসিবির চিফ পেট্রোন। সূত্রের খবর অনুসারে, পাক প্রধানমন্ত্রী সেদেশের ক্রিকেট বোর্ডকে বার্তা দিয়েছেন, শুধু মাত্র অর্থ নয়, এই খেলার সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে ফলে কোনওভাবেই হাল ছাড়া যাবে না।

বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিয়েও পাল্টা শর্ত চাপাচ্ছে ভারতের উপর। পিসিবির শর্ত আইসিসি বা বিসিসিআই মানতে নারাজ। বিসিসিআই এবং পিসিবির শর্ত এবং পাল্টা শর্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট অব্যাহত।

সূত্রের খবর অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবিকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন একইসঙ্গে এই টুর্নামেন্ট নিয়ে পিসিবি চেয়ারম্যান যে অবস্থান নিয়েছেন তাকে সম্পূর্ণ সমর্থন করেছেন শরিফ। একইসঙ্গে সূত্রের মাধ্যমে আরও জানা গিয়েছে, পিসিবি চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রীর কাছে যাবতীয় আপডেট তুলে ধরেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে শুধুমাত্র যে আর্থিক বিষয়টি এখন আর জড়িত নেই বরং অনেকে বেশি সম্মানের হয়ে উঠেছে পাকিস্তানের কাছে। তাই কোনওভাবে দেশের সম্মান নষ্ট হোক সেটা করতে চাইছে না পিসিবি।
পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলি আছে সেগুলি হাইব্রিড মডেলেই হতে হবে। কিন্তু ভারতের পক্ষে এখনই বিষয়টি নিয়ে কথা দেওয়া সম্ভব নয়। ফলে বার বার ভেস্তে যাচ্ছে বোর্ড মিটিং।

AUS vs IND: 'হোটেলে সময় না কাটিয়ে অনুশীলনে জোর দিন', ভারতীয় দলকে কড়া বার্তা গাভাসকরের
গত পয়লা ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। ফলে তাঁর সামনে এখন চ্যালেঞ্জ দ্রুত সমস্যার সমাধান করা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে পাকিস্তানও আইসিসির কোনও টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। নিরপেক্ষ ভেনু হতে চলেছে দুবাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+