Champions Trophy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলের বোলিংয়ে বদল! পন্থকে নিয়ে বড় বয়ান দিলেন গম্ভীরের ডেপুটি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ আপাতভাবে নিয়মরক্ষার হলেও, ভারতের কাছে গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে ভারতের গ্রুপ পর্বের স্থান। নিয়মরক্ষার হলেও ভারত যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচকে হালকাভাবে নেবে না তা স্পষ্ট করে দিলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে, টিম কম্বিনেশনে কতটা বদল হবে তা নিয়ে চলছে জোর চর্চা। ভারতীয় দলের সহকারী কোচ যদিও জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়া জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এবং শীর্ষস্থান নিশ্চিত করেই সেমিফাইনালে খেলতে চায়। এমনকি দলের কম্বিনেশনেও যে খুব বেশি বদল হবে না তাও জানিয়ে দিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রধান বোলারদের বিশ্রামের কথা না ভাবলেও তাঁদের পুরো মাত্রায় বোলিং নাও করানো হতে পারে। ভারতীয় দলের সহকারী কোচ জানিয়েছেন, আমরা এক সপ্তাহ বিশ্রাম পেয়েছি ফলে তাদের অতিরিক্ত দুই দিন বিশ্রাম দিতে চাই না। তবে সেমিফাইনাল ম্যাচের কথা ভেবে আমরা তাদের পুরো ওভার বোলিং নাও করাতে পারি। নিউজিল্যান্ডের বিপক্ষেও জিততে চাই। এটা গুরুত্বপূর্ণ যে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা এবং শীর্ষস্থান নিশ্চিত করা।
কেএল রাহুল সুযোগ পাওয়ায় পন্থকে বাইরে থাকতে হচ্ছে। যা নিয়ে প্রবল চর্চা হচ্ছে। এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, ঋষভ পন্থের খেলার সুযোগ না পাওয়াটা কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। কিন্ত এই ধরনের প্রতিযোগিতায় এটাই তো খেলাটার চরিত্র। পন্থ খুব বেশি সুযোগ পায়নি। তবে ছয় বা সাত নম্বরে যথাযত সুযোগ পাওয়া কঠিন।
একইসঙ্গে তিনি বলেন, ঋষভকে আমরা সব সময় তৈরি রাখছি। কখন ওকে দরকার হবে, আমরা জানি না। এই ধরনের প্রতিযোগিতায় দুটো উইকেটরক্ষক থাকা দলের পক্ষে ইতিবাচক দিক। ,পন্থ একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ও নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছে। দ্রুত ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে পন্থের মধ্যে। ফলে সব সময়ে একটা লড়াই রয়েছে।
অন্যদিকে রোহিতের খেলা নিয়েও আপডেট দিয়েছেন সহকারী কোচ। রোহিত যে খেলতে পারেন সেটার আভাস দিয়েছেন তিনি। যা আগে কেএল রাহুলও বলে রেখেছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুসারে, গ্রুপ এ-র শীর্ষে থাকা দল সেমিফাইনালে বি-র গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। পাশাপাশি এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে বি গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications