Champions Trophy: পাল্টা শর্ত দিচ্ছে পাকিস্তান, জটিলতার মধ্যেই পিসিবির কাছে কী আবেদন করলেন হরভজন?
কয়েক মাস পরই শুরু আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পিসিবি ভারতের চাপের কাছে নতিস্বীকার করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হলেও সোমবার রাত পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হল না।
রবিবার আইসসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ, মনে করা হয়েছিল, সোমবার এই বিষয়ে জটিলতার অবসান হতে পারে। কিন্তু সোমবার রাত পর্যন্ত কেটে গেলেও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হল না। হাইব্রিড মডেল মানার পক্ষে একাধিক শর্ত চাপাচ্ছে পিসিবি। পিসিবি একটি 'পার্টনারশিপ ফর্মুলা' বা একটি 'ফিউশন ফর্মুলা' প্রস্তাব করেছে যেখানে, আগামীদিনে ভারত ও পাকিস্তানকে তাদের সমস্ত খেলা খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক স্তরে চলে গিয়েছে, ফলে বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে যে কোনও রকম আপোস করা হবে সেটা উল্লেখ করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
IPL 2025: লখনউ দলে সহজে নেতৃত্ব পাবেন না পন্থ! গোয়েঙ্কার মুখে একাধিক ক্রিকেটারের নাম
সোমবার প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হরভজন সিং বলেছেন, আশা করি হাইব্রিড মডেলে খেলতে তারা সহমত হবেন কারণ ক্রিকেটের উন্নতির জন্য জেদ সরিয়ে রেখে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। অনুগ্রহ করে হাইব্রিড মডেল গ্রহণ করুন, এভাবেই এগিয়ে যাবে ক্রিকেট।












Click it and Unblock the Notifications