Champions Trophy: ছয় দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয়োজক পাকিস্তানের বিদায়! সেমিতে স্থান নিশ্চিত রোহিতদের
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে জিতল নিউজিল্যান্ড। টাইগারদের হারের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভ্যানিস হয়ে গেল পাকিস্তানও। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের উপরই নির্ভর করছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের টিকে থাকা না থাকা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শেষ আশার সলিল সমাধি হল।
বরিবার ভারতের কাছে হারের পরই বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। অঙ্কের জটিল হিসেবে একটা ক্ষীণতম সম্ভাবনা ছিল রিজওয়ানদের। কিন্তু শান্তরা হেরে শুধু নিজেরাই বিদায় নিলেন না একইসঙ্গে পাকিস্তানের লজ্জা আরও বৃদ্ধি করলেন।

কথায় আছে কারোর পৌষমাস কারোর সর্বনাশ। সোমবার নিউজিল্যান্ডের জয়ে ভারতের জন্য যে পৌষমাস সেটা বলার অপেক্ষা থাকে না আর সর্বনাশ হল দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও বাংলাদেশের। প্রতিবেশি দুই দেশের সঙ্গে ভূ রাজনৈতিক কারণে সম্পর্ক বেশ তলানিতে ভারতের। তবে ক্রিকেটের ২২ গজে তারা হালে পানি পাইনি টিম ইন্ডিয়ার সামনে।
২৯ বছর পর পাকিস্তান কোনও আইসিসি ইভেন্টের আয়োজন করেছিল. কিন্তু সেই টুর্নামেন্ট থেকে পাঁচ দিনেই বিদায় নিল আয়োজক দেশ। ১৯ ফেব্রুয়ারি অভিযান শুরু করেছিল পাক দল। ২৪ ফেব্রুয়ারি বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। পাক ক্রিকেটের বড্ড দুসময় চলছে।
বাংলাদেশের বিরুদ্ধে জিতে ২ ম্যাচে চার পয়েন্ট এবং প্লাস ০.৮৬৩ রান রেট নিয়ে গ্রুপ এ তে এক নম্বরে উঠে এল কিউয়িরা। ভারত এখন দ্বিতীয়স্থানে। ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট এবং প্লাস ০.৬৪৭ রান রেট নিয়ে ২ নম্বরে। বাংলাদেশ ২ ম্যাচে ০ পয়েন্ট মাইনাস ০.৪৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। পাকিস্তান২ ম্যাচে ০ পয়েন্ট মাইনাস ১.০৮৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে।
গ্রুপের সেরা দুই সেমিতে যাবে। ফলে চার দলের একটি করে ম্যাচ এখনও বাকি, কিন্তু তার আগেই সেমিফাইনালের অঙ্ক স্পষ্ট হয়ে গেল।












Click it and Unblock the Notifications