Champions Trophy: ওডিআইতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্সের ইতিহাস লজ্জাজনক, দেখে নিন পরিসংখ্যান
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। বিগত এক বছরের কাছাকাছি সময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ফলে এই ম্যাচের গুরুত্বও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের মতোই এখন উত্তেজনার বা গুরুত্বের দিক থেকে কোনও অংশ কম নয় ভারত-বাংলাদেশ ম্যাচও।
একটা ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকে অনেক পরিসংখ্যান। ব্যতিক্রম নয় ভারত -বাংলাদেশ ম্যাচও। ওডিআই ক্রিকেটে দুই দলের সাক্ষাতের ফলাফল কেমন? সাম্প্রতিক সময়ে দুই দল কেমন ফলাফল করেছে? ভারত-বাংলাদেশের মধ্যে একদিনের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক থেকে উইকেট শিকারি কে? এই যাবতীয় পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদন।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই মুখোমুখি হয়েছে দুই দল, ভারতই জয় পেয়েছিল সেই ম্যাচে।ফলে বৃহস্পতিবারের বার বেলায় ভারতের থেকে অনেক পিছিয়ে থেকেই শুরু কববে বাংলাদেশ।
তবে সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানে একটু এগিয়ে বাংলাদেশ বাংলাদেশ। শেষ পাঁচটি ওডিআই সাক্ষাতে বাংলাদেশ জয় পেয়েছে তিন ম্যাচে , ভারত জিতেছে দুই ম্যাচে। এর আগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে শেষ বার ওডিআই ফর্ম্যাটে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৭ উইকেটে সহজ জয় পেয়েছিল ভারত।
এবার দেখা নেওয়া যাক ব্যক্তিগত পরিসংখ্যান, একদিনের ক্রিকেটে ভারত-বাংলাদেশ ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান আছে বিরাট কোহলির। তিনি ১৬টি একদিনের ম্যাচ খেলে ৯১০ রান করেছেন। ৫টি শতরান এবং তিনটি অধর্শতরান আছে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট প্রাপ্তির তালিকায় ১ নম্বরে আছে অজিত আগারকর। তিনি ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।
পরিসংখ্যান বলছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ৮০ শতাংশ ম্যাচেই জিতেছে। ফলে বুহস্পতিবারের ম্যাচে অনেক এগিয়ে থেকেই শুরু করবে ভারত। ক্রিকেটীয় শক্তির নিরিখে দুই দলের কোনও তুলনাই হয় না।
এদিকে ভারত-পাকিস্তানের মতোই বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। এই সময়ের প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ ম্যাচের উন্মাদনা-উত্তেজনা ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কিছু কম নয়।












Click it and Unblock the Notifications