Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির পর মিশন ওডিআই বিশ্বকাপ, দেখে নিন আগামী দিনে ভারতের একদিনের ম্যাচের তালিকা

বর্তমানে টি২০ ক্রিকেটের প্রবল জনপ্রিয়তা। একদিনের ক্রিকেট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কমছে। তবু সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেন ওডিআই ক্রিকেটে কিছুটা জোয়ার এনেছে। এরপর ওডিআই ক্রিকেটের মেগা ইভেন্ট ২০২৭ একদিনের বিশ্বকাপ। আগামী বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় দল কিন্ত ওডিআই ক্রিকেটে ফোকাস করছে।

২০২৭ একদিনের বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে ভারতীয় দলের একগুচ্ছ। টি২০ বিশ্বকাপ রয়েছে। তাই কম গুরুত্ব দেওয়া হচ্ছে একদিনের ফরম্যাটকে। ২০২৬ সালে বেশির ভাগ টিমেরই নজর এই ফরম্যাটে যত বেশি ম্যাচ খেলার। ভারতীয় দল ওয়ান ডে ফরম্যাটে কোন কোন সিরিজ খেলবে ২০২৭ বিশ্বকাপের আগে? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

India

চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে যাবে। সেখানে তিন ম্যাচের একদিনের সিরিজের সূচি আছে। অক্টোবর-নভেম্র মাসে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে ভারতীয় দলের। বছরের শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থাকছে।

২০২৬ সালের শুরুতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ আছে ভারতের। আগামী বছরের জুনে মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বার একদিনের সিরিজে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপরই জুলাইতে ইংল্যান্ডের মাটিতে তিনটি ওডিআই রয়েছে।

২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং এরপর নিউজিল্যান্ডে বিরুদ্ধে পর পর একদিনের সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকাতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও রোহিত জানিয়েছেন এই মুহূর্তে, আমি পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিচ্ছি। খুব বেশি দূরের বিষয় চিন্তা করা আমার পক্ষে সঠিক হবে না। এই মুহূর্তে, আমার মনোযোগ ভালো খেলার এবং সঠিক মানসিকতা বজায় রাখার উপর। আমি কোনও নির্দিষ্ট লক্ষ্যমাত্র রেখে বলতে চাই না যে আমি ২০২৭ বিশ্বকাপে খেলব কি খেলব না। এখনই এই ধরনের মন্তব্য করার মতো জায়গায় আমি নেই।

২০২৭ বিশ্বকাপের আগে ভারত মোট ২৭টি একদিনের ম্যাচ খেলবে। রোহিত খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে ভারতীয় দল. একটা সেট দল এখন থেকেই গঠন করতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+