Champions Trophy: সেমিফাইনাল ম্যাচের আগে উজ্জীবিত ভারতীয় শিবির, ভক্তদের জন্য কী বার্তা দিলেন শ্রেয়স আইয়ার?
মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেত নামছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আইসিসি ইভেন্টে বিশেষ করে নক আউটে অজিরা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত.
চার নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়সও থাকবেন ফোকাসে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেছিলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে উত্তেজনায় ফুটছেন শ্রেয়স আইয়ার।

২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। অবাধ্য তকমা তাঁর নামের পাশে বসিয়ে দেওয়া হয়। যদিও শ্রেয়স স্বমহিমায় প্রত্যাবর্তন করেছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে রানও করছেন। এবার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতেও ফিরতে চলেছেন শ্রেয়স।
চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করেছেন শ্রেয়স। তাঁর রান সংখ্যা ১৫০। দ্বিতীয় স্থানে আছেন গিল তাঁর রান ১৪৯, ১৩৩ রান করে তৃতীয় স্থানে আছেন কোহলি।
The Semi-final is here! 🙌
— BCCI (@BCCI) March 4, 2025
And the stakes are even higher 📈
Shreyas Iyer previews the #INDvAUS clash 👌👌
WATCH 🎥🔽 #TeamIndia | #ChampionsTrophy | @ShreyasIyer15https://t.co/CfCLjimM1k
প্রথম তিন ম্যাচ জিতলেও ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। । ম্যাচে একাধিক ক্যাচ ফস্কান ক্রিকেটারা। যদিও টি দিলীপ দাবি করেছেন ম্যাচে ভালো ফিল্ডিংয়ের নমুনা তুলে ধরেছেন। নিউজিল্যান্ড ম্য়াচে সেরা ফিল্ডারের পদক জিতেছেন বিরাট কোহলি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ দুবাইতে খেলেছে, এমনকি আগামীকাল সেমিফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications