Champions Trophy: পাকিস্তানে খেলতে আসছেন না কেন? প্রোটিয়াদের দেশে ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন সূর্য?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিষয়টি সরকারিভাবে পিসিবি এবং আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আগুনে বিতর্ক দেখা দিয়েছে। ভারতের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে ম্যাচ বয়কটেরও ডাক দিয়েছে পিসিবি। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যেই এখন বিষয়টি সীমাবদ্ধ নেই, সারা বিশ্ব জুড়েই শুরু হয়েছে আলোচনা।
নিরাপত্তার কারণেই পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের পক্ষে খেলা সম্ভব নয় বলেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি এই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দল পাঠানোর জন্য বিসিসিআই অনুমতি পায়নি সেটাও উল্লেখ করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক উত্তাপ অন্য মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও প্রশ্নের মুখোমুখি হতে হল।

বিসিসিআই থেকে পিসিবি কর্তাদের এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সব সময়ই। এবার ভক্তদের প্রশ্নের হাত থেকে রেহাই পেলেন না স্বয়ং সূর্যকুমার যাদবও। দক্ষিণ আফ্রিকায় এক পাক ভক্ত ভারতীয় টি২০ দলের অধিনায়কের কাছ থেকে জানতে চান , 'আপনারা পাকিস্তানে কেন আসছেন না বলতে পারেন ?' হাসিমুখে যার জবাব দেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক বলেন, 'আরে ভাই, আমাদের হাতে বিষয়টি নেই।'
Pakistan Fans asking India's T20I Captain @surya_14kumar - Why won't he come to Pakistan ?
— alekhaNikun (@nikun28) November 11, 2024
Answer--He won't be selected.
How will he go to Pakistan ?#ChampionsTrophy2025 pic.twitter.com/BgPlCcbROy
বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। কূটনৈতিক স্তরে চলে গিয়েছে। এমনকি ভারতের অন্য আন্তর্জাতিক ইভেন্টগুলিও যাতে সুষ্ঠভাবে না হয় তার জন্য নানা ফন্দি করছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান হাইব্রিড মডেল না মানলে গোটা টুর্নামেন্ট সে দেশ থেকে সরে যেতে পারে।
প্রাথমকিভাবে ঠিক হয়েছে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। ১০ মার্চকে রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ এ তে আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ১১ নভেম্বর সূচি ঘোষণা হতে পারে কিন্তু সেটা হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications