CT 2025, AFG vs ENG: ডাকেটের সর্বাধিক রানের রেকর্ড ভাঙলেন জাদরান, আফগানিস্তানকে হারাতে ইংল্যান্ডের চাই ৩২৬

CT 2025, AFG vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দিলেন ইব্রাহিম জাদরান। ছিনিয়ে নিলেন ইংল্যান্ডের বেন ডাকেটের কাছ থেকে।

আজ লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে জাদরান কেরিয়ারের ষষ্ঠ ওডিআই শতরান করলেন। যা এই টুর্নামেন্টের ইতিহাসে কোনও আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি। তার কিছু পরেই ঈর্ষণীয় রেকর্ড হাতছাড়া হয় ডাকেটের।

CT 2025 AFG vs ENG

এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ওপেন করতে নামেন জাদরান। ৫০তম ওভারের প্রথম বলে তিনি আউট হন। ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ইব্রাহিম জাদরান করলেন ১৪৬ বলে ১৭৭ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি দেড়শো রানের মাইলফলক স্পর্শ করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরেই গত ২২ ফেব্রুয়ারি বেন ডাকেট ১৭টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৪৩ বলে ১৬৫ রান করেছিলেন। টুর্নামেন্টে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের সেই রেকর্ড আজ ভাঙলেন জাদরান।

আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলল। যা এই টুর্নামেন্টে তাদের সর্বাধিক স্কোর। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৬৭ বলে ৪০, আজমাতুল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ ও মহম্মদ নবি ২৪ বলে ৪০ রান করলেন। রহমানুল্লাহ গুরবাজ ৬, সেদিকুল্লাহ অটল ৪, রহমত শাহ ৪ রান করেন। গুলবদিন নঈব ও রশিদ খান দুজনেই ১ রানে অপরাজিত থাকেন।

পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ৩৯। ১০.১ ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত ওঠে ১৭৩ রান, ২ উইকেট খুইয়ে। শেষ ১০ ওভারে ওঠে আরও ১১৩ রান, ২ উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে।

এই ম্য়াচ যারাই হারবে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। ফলে ইংল্যান্ডই তুলনামূলক বেশি চাপে থাকবে। জোফ্রা আর্চার ১০ ওভারে ৬৪ রান খরচ করে নেন তিন উইকেট। লিয়াম লিভিংস্টোন ৫ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

জেমি ওভার্টন ১০ ওভারে ৭২ ও আদিল রশিদ ১০ ওভারে ৬০ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। মার্ক উড ৮ ওভারে ৫০ ও জো রুট ৭ ওভারে ৪৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+